জলপথে শিশু পাচার প্রতিরোধে নৌকায় মানববন্ধন
জলপথে শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন লিডো। শনিবার (২০ নভেম্বর) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালসংলগ্ন ওয়াইজঘাটে নৌকায় দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় ‘শিশু পাচার রোধে রুখে দাঁড়াব একসাথে; আইনের হাতে দেব তুলে শিশু পাচার যারা করে; আমরা কারো দেওয়া কিছু খাব না; আমরা পাচার হব না; পাচার রোধে এক হই’ স্লোগানে মুখরিত হয়ে উঠে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা। ‘শিশু পাচার বন্ধ করি, সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই প্রতিবাদ্যে লিডো বাংলাদেশে শিশু পাচার প্রতিরোধে ‘ইফেক্টিভ অ্যাওয়ারনেস অন এন্টি ট্র্যাফিকিং প্রোগ্রাম’ নামক একটি প্রকল্প বাস্তবায়ন করে আসছে। যার মাধ্যমে পাচারের ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষায় সচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। উক্ত প্রকল্পের অংশ হিসেবে ব্যতিক্রমী এই মানববন্ধনের আয়োজন করে লিডো।
মানববন্ধনে শিশু পাচার কী এবং কীভাবে হয়, শিশু পাচারের ভয়াবহতা, পাচারকারীদের কীভাবে শনাক্ত করতে পারি এবং পাচারকারীদের থেকে সাবধান থাকার উপায়সহ নৌপথে কর্মরত বিভিন্ন লোকজন যেমন- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, লঞ্চ পরিবহনে কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারি, যাত্রী, স্থানীয় লোকজন এবং শিশুদের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়া হয়।
এছাড়াও শিশু পাচার প্রতিরোধে সচেতনতামূলক বার্তা সম্বলিত প্রচারপত্র (লিফলেট) বিতরণ করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সদরঘাট নৌ থানার পক্ষ থেকে এ. এস. আাই সিরাজুল ইসলাম, নায়েক রুহুল আমীন এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন ট্রাফিক ইন্সপেক্টর দিনেশ কুমার সাহাসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ। এছাড়া আরও উপস্থিত ছিলেন উক্ত আয়োজনের সমন্বয়ক এবং লিডোর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আরিফুল ইসলাম, টিএসএসবি প্রকল্প কদমতলী শাখার সিনিয়র সোশ্যাল মোবিলাইজার নাজিরুল ইসলাম অপুসহ কদতমতলী টিম এর সদস্যবৃন্দ।
এমএসএম / জামান
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
Link Copied