ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সাতকানিয়ার ধর্মপুর ইউপি নির্বাচনে এগিয়ে আছেন সাবেক ছাত্রনেতা নাসির উদদীন টিপু


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২০-১১-২০২১ দুপুর ৩:১৯

সাতকানিয়ায় আওয়ামী লীগের নৌকার মনোনয়ন চান এবার জামায়াত, হাইব্রিড, বিতর্কিত, ভুমিধস্যু, একাধিক ডাকাতি ও হত্যা মামলা ‍এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে নেগেটিভ থাকা রাঘববোয়ালসহ রাজাকার বংশের অনেকেই। এমনকি সাতকানিয়ায় ২০১৪, ২০১৫ সালে টাকার বিনিময়ে আওয়ামী লীগে নতুনভাবে সদস্যপদ লাভ করে ইউনিয়ন পরিষদে নৌকার টিকিটে চেয়ারম্যান মনোনীত হওয়ার ইতিহাসও কম নয়।

এমন বিতর্কিত যুগে নৌকা প্রতীকে প্রার্থী হচ্ছেন তিল তিল করে মাঠপর্যায়ে থেকে ওঠে আসা উপজেলার ধর্মপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য নাসির উদদীন টিপু।

ধর্মপুরের স্থানীয়রা জানান, অস্বস্তির যুগে সাবেক ছাত্রনেতা নাসির উদদীন টিপুর মতো ফ্রেশ ইমেজের লোক চেয়ারম্যান পদে লড়তে যাচ্ছেন শুনে সত্যিই আমরা আনন্দিত। অন্যদিকে ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান লিস্টেড রাজাকারপুত্র মো. ইলিয়াসকে আমরা ইউনিয়ন আওয়ামী লীগসহ পুরো ইউনিয়নই বয়কট ঘোষণা করলাম। আমরা এই ইউপি নির্বাচনে সাবেক ছাত্রনেতা নাসির উদদীন টিপু ছাড়া বিকল্প কাউকে চাই না। পাশাপাশি বর্তমান চেয়ারম্যানের যে স্বাধীনতাবিরোধীদের সাথে গভীর প্রেম এবং তিনি যে রাজাকার উত্তরসূরির বংশধর সেটাও আমরা জাতির কাছে পরিষ্কার করতে চাই। এ বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করাব।

এদিকে ধর্মপুর ইউনিয়ন পরিষদে লড়তে যাওয়া নাসির উদদীন টিপু বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সুসংগঠিত করতে এবং ধর্মপুর ইউনিয়নে বঙ্গবন্ধুর আদর্শের বীজ বপন করতে আমি এবার ইলেজশন করব। আশা করি বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দলীয় মনোনয়ন দেবেন।

এমএসএম / জামান

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত