ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রাজবাড়ীতে বঙ্গবন্ধুর স্মরণে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২০-১১-২০২১ দুপুর ৪:৪৬
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থী আবদুল ওয়াজেদ চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় তৎকালীন গোয়ালন্দ মহকুমার (বর্তমান রাজবাড়ী জেলা) জৌকুড়া গ্রামে যান এবং বাইসাইকেলে চড়ে প্রচারণার কার্যক্রম পরিচালনা করেন। গণমাধ্যম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে ২৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও রাজবাড়ী জেলা প্রশাসন কর্তৃক বাংলাদেশ জাতীয় জাদুঘরের কাছে সাইকেলটি  হস্তান্তর করা হয় এবং সেখানে  বর্তমানে সাইকেলটি সংরক্ষিত আছে।
 
মুজিববর্ষ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত রাজবাড়ী জেলা কমিটির সিদ্ধান্তক্রমে মুজিববর্ষে জাতির পিতার এ স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতে  শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় রাজবাপড়ী জেলা প্রশাসন কর্তৃক সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উক্ত সাইকেল ‍‌র‍্যালির উদ্বোধন করেন কাজী কেরামত আলী, জাতীয় সংসদ সদস্য, রাজবাড়ী-১।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সালমা চৌধুরী  রুমা, জাতীয় সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন ৩৩৪; বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, চেয়ারম্যান, জেলা পরিষদ, রাজবাড়ী; এমএম শাকিলুজ্জামান, পুলিশ সুপার, রাজবাড়ী; প্রফেসর ড. দিলীপ কর, অধ্যক্ষ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ; আলমগীর শেখ তিতু, মেয়র রাজবাড়ী পৌরসভা; মো. মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজবাড়ী; মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, রাজবাড়ী; মো. শরিফুল ইসলাম, উপ-পরিচালক, এনএসআই রাজবাড়ী ‍এবং বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, হেদায়েত আলী সোহরাব,  রন্টু চৌধুরী, শওকত আলী মোল্ল্যা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিলসাদ বেগম, জেলা প্রশাসক, রাজবাড়ী। 
 
এ মহতী আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধুর এ স্মৃতি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেয়া সম্ভব হবে মর্মে বক্তাগণ প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনী প্রচারণার স্মৃতিচারণা করেন তৎকালীন প্রচারণায় অংশ নেয়া শওকত আলী মোল্লা।
 
বর্ণাঢ্য এ বাইসাইকেল র‍্যালিতে স্বতঃস্ফূর্তভাবে বীর মুক্তিযোদ্ধাগণ, সংস্কৃতিকর্মী, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ছয় শতাধিক সাইকেল আরোহী অংশগ্রহণ করেন। র‍্যালিটি রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল (শ্রীপুর) হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে শহীদ খুশি রেলওয়ে ময়দানে এসে শেষ হয়।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত