ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চালকবিহীন বৈদ্যুতিক গাড়ি আনছে অ্যাপল


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১-১১-২০২১ দুপুর ২:১৩

বৈদ্যুতিক গাড়ি তৈরির দিকে ঝুঁকছে বিশ্বের খ্যাতনামা সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। টেসলা ও রিভিয়ানের মতো সংস্থাগুলো অনেক আগে থেকেই অত্যাধুনিক ইলেকট্রিক গাড়ি তৈরির চেষ্টা করছে। পিছিয়ে নেই বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা অ্যাপলও। চালকবিহীন স্ব-নিয়ন্ত্রিত ইলেকট্রিক গাড়ি নিয়ে আসার চেষ্টায় রয়েছে অ্যাপলের ইঞ্জিনিয়াররা।

সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানা যাচ্ছে আগামী ২০২৫ সালের প্রথম দিকেই এই নতুন গাড়ি বাজারে আনছে অ্যাপল।প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের নতুন গাড়িটির থাকবে না কোনো স্টিয়ারিং হুইল। চালকের আসনে বসে হাত ও পায়ের কোনো কাজও করতে হবে না ব্যবহারকারীকে। গাড়িটি চলবে স্বয়ংক্রিয়ভাবে। তবে সম্ভবত নির্দেশ দিতে পারবেন চালক। এজন্য বিশেষ গাড়িটির আভ্যন্তরীণ নকশাতেও বদল আনা হচ্ছে।

সূত্রের খবর, ওই ইলেকট্রিক গাড়ির ব্যাটারি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে অ্যাপল। যা যুগান্তকারী কোনো প্রযুক্তি হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে চলানোর জন্য অ্যাপল নিজস্ব বিশেষ সফটওয়ার ডেভলপ করছে। ১৯০ জনের একটি দল এই প্রকল্পে কাজ করছে, বলে জানা যায় এক প্রতিবেদন থেকে।

অ্যাপল ২০১৪ সাল থেকে টাইটান নিয়ে কাজ করছে। তবে এই উদ্যোগের কিছু বিশদ বিবরণ বেরিয়ে এসেছে। সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, অ্যাপল ২০২৪ সালের মধ্যেই নতুন ইলেকট্রিক গাড়ি নিয়ে আসছে। তবে এখন জানা যাচ্ছে, অ্যাপল তাদের ইলেকট্রিক গাড়ি আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে চালকবিহীন করতে চাচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান/ ব্লুমবার্গ

এমএসএম / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন