ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ভিক্ষা করেই জীবন চলে রোকসানার!


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২১ দুপুর ২:২২

রোকসানা বেগম, দুই সন্তানের জননী। বয়স আনুমানিক ২০-২২ হতে পারে। তবে অর্ধাহারে-অনাহারে কঙ্কালসার রোকসানাকে মনে হয় যেন ষষ্টোর্ধ্ব বৃদ্ধা। লালমোহন বাজারের বিভিন্ন স্থানে ভিক্ষা করেই চলছে তার জীবন।

রোকসানা বোরহানউদ্দিনের হাসাননগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মির্জাকালু এলাকার ডাক্তার বাড়ির মৃত নাছির মিস্ত্রির মেয়ে। ৭-৮ বছর আগে একই উপজেলার দালাল বাজার এলাকার মৃত আতরজমার ছেলে সিরাজের সাথে বিয়ে হয় তার। সিরাজের পিতার মৃত্যুর পর তাকে যিনি দত্তক নিয়েছিলেন, বিয়ের পর সেই বাড়িতেই থাকতেন রোকসানা। তাদের ঘরে হাবিবা (৪) ও তাসপিয়া (৩ মাস) নামে দুটিকন্যা সন্তান রয়েছে। তাসপিয়ার জন্মের আগেই রোকসানাকে ফেলে রেখে নিরুদ্দেশ হয়ে যায় স্বামী সিরাজ। পরে শ্বশুর বাড়িতেও ঠাঁই হয়নি তার। তাই জীবিকার তাগিদে ভিক্ষার পথ বেছে নিয়েছে সে।

রোকসানা জানায়, প্রায় তিন বছর আগে তার মায়ের মৃত্যু হয়। এর বছখানেক পর বাবা নাছির মিস্ত্রিও চলে যান পরপারে। দুই ভাই ‍এবং দুই বোনের মধ্যে সে ছোট। ৭-৮ বছর আগে সিরাজের সাথে বিয়ে হয়েছিল তার। দিনমজুর সিরাজের রোজগারের চলত তাদের সংসার। প্রায় ৫-৬ মাস আগে হঠাৎই নিরুদ্দেশ হয়ে যায় তার স্বামী। পরে স্বামীর বাড়ি থেকেও তাকে তাড়িয়ে দেয়া হয়। তাই দুই সন্তান ও নিজের জীবন বাঁচানোর তাগিদে ভিক্ষা করছে সে। ভিক্ষ‍ার টাকায় ৫০০ টাকা ঘর ভাড়া দেয় সে। করোনার মধ্যেও পায়নি সরকারি-বেসরকারি কোনো সাহায্য বা সহযোগিতা। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের কাছে সরকারি একটি ঘরের জন্য বারবার গিয়েও কোনো ঘর পায়নি সে।

হাসাননগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মো. সাফায়েত ভূঁইয়া বলেন, আমার কাছে এ নামের কেউ আসেনি। তবে এলে যতটুকু সম্ভব সাহায্য-সহযোগিতার ব্যবস্থা করব।

হাসাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক হাওলাদার বলেন, রোকসানা নামে কেউ আমার কাছে আসেনি। তবে আমার এলাকার কেউ ভিক্ষাবৃত্তি করুক, এটা আমিও চাই না। সে যদি আমার কাছে আসে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ‍এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

একটুখানি সাহায্য-সহযোগিতার অভাবে আমাদের সমাজে অনেক রোকসানারাই ভিক্ষাবৃত্তির পথ বেছে নিয়েছে। সরকারি-বেসরকারি সাহায্য-সহযোগিতার মাধ্যমে জীবন-জীবিকা নির্বাহ ও মাথা গোঁজার ঠাঁই পাবে রোকসানা বা রোকাসানারা, বন্ধ হবে ভিক্ষাবৃত্তি; এমনটাই চাওয়া সচেতন মহলের।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত