কোনাবাড়ীতে খেলতে গিয়ে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় খেলতে গিয়ে সাড়ে তিন বছরের নিখোঁজ শিশু আব্দুর রহমানের সন্ধান মেলেনি এখনো। শনিবার (২০ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে বাসার সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। এদিকে, নিখোঁজের ৩১ ঘণ্টা অতিবাহিত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে শিশুটির পরিবার।
নিখোঁজ শিশুটির বাবা জহির মোল্লা জানান, গতকাল সকালে আব্দুর রহমানটিকে বাড়ির সামনে খেলা করতে দেখি। খেলার ২০ মিনিট পরে তাকে দেখতে না পেয়ে আত্মীয়স্বজনের বাড়িসহ এলাকায় খোঁজখবর নেই। কোনো স্থানে খুঁজে না পেয়ে কোনাবাড়ী থানায় একটা নিখোঁজ ডায়েরি করি।
শিশুটির বর্ণনা : লম্বা ২ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, স্বাস্থ্য মোটামুটি, মুখমণ্ডল গোলাকার, পরনে ট্রাউজার ও জিন্স কোট।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক মাইকেল বণিক জানান, নিখোঁজ শিশু আব্দুর রহমান বাবা-মায়ের সাথে কোনাবাড়ী থানার আমবাগ মিতালী ক্লাব এলাকায় ভাড়া বাসায় থাকত। শিশুটি খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজ শিশু আব্দুর রহমানকে উদ্ধারের সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied