ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে অনুষ্ঠিত হলো পুরুষদের অংশগ্রহণে রান্না প্রতিযোগিতা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২১-১১-২০২১ রাত ৮:১১
‘পুরুষ আমি ঘরের কাজ আমিও পারি’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুনে কাউসার আহমেদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে পুরুষদের অংশগ্রহণে রান্না প্রতিযোগিতা। রোববার (২১ নভেম্বর) বিকেলে ব্যতিক্রমী এই আয়োজন করে কেয়ার বাংলাদেশ নামক একটি সংগঠন। 
 
উক্ত রান্না প্রতিযোগিতায় ৭ জন পুরুষ অংশগ্রহণ করেন। বিচারকদের দেয়া ফলাফলের ভিত্তিতে প্রথম স্থান অধিকার করেন মো. সজিব, দ্বিতীয় স্থান অধিকার করেন তোফাজ্জল হোসন এবং তৃতীয় স্থান অধিকার করেন আলমগীর।
 
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কাউসার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংরক্ষিত কাউন্সিলর মিসেস বেনু বারেক, কেয়ার বাংলাদেশের সাইকোসোশ্যাল কাউন্সিলর বিপাশা ধর।
 
রান্না প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন- অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কোনাবাড়ী থানা যুব মহিলা লীগের সভাপতি কামরুন্নাহার মুন্নী, সাধারণ সম্পাদক আঁখি ইসলাম। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার