ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গণপরিবহন বন্ধ, চরম দুর্ভোগে সিলেটের মানুষ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ১১:৩৯

সিলেটে কর্মবিরতির নামে সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। চলছে না কোন গণপরিবহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী লোকজন। সবচেয়ে বেশি বিপাকে পড়েন এসএসসি পরীক্ষার্থীরা। সোমবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে পূর্ব ঘোষণা দিয়ে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি। সকাল থেকে সড়কে বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের পিকেটিং দিতে দেখা গেছে।

জানা গেছে, সিলেট কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকেও কোনো বাস ছেড়ে যায়নি। মাঝে মাঝে দু-একটি রিকশা চলাচল করতে দেখা গেছে। পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে হাসপাতালে থাকা রোগী ও রোগীদের স্বজনদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সিলেট নগরীর প্রবেশদ্বার টিলাগড় পয়েন্ট, বিমানবন্দর সড়কের বড়শালা বাইপাস, সিলেট সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার, লামাকাজি, দক্ষিণ সুরমার চন্ডিপুল, নতুন ব্রিজের মোড়সহ বিভিন্ন স্থানে পিকেটিং করেন পরিবহন শ্রমিকরা। কোন সিএনজি অটোরিকশা দেখলে মারমুখি আচরণ করতে দেখা যায় অনেক শ্রমিককে।

সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে পায়ে হেঁটে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজে যাচ্ছিলেন আতিকুর রহমান। তিনি বলেন, বড় ভাই হাসপাতালে ভর্তি। সকালের খাবার নিয়ে তাকে পায়ে হেঁটেই হাসপাতালে যেতে হচ্ছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ জানান, তাদের এই অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পূর্বঘোষিত। গত ৯ নভেম্বর সিলেটের জেলা প্রশাসক বরাবরে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়ে বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন শ্রমিকদের কর্মবিরতি আহবান করা হয়। তবে এসএসসি পরীক্ষার্থীদের বহনকারী পরিবহন কর্মবিরতির বাইরে থাকবে।

জামান / জামান

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ