ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে জমি দখলের অভিযোগে কাউন্সিলরের বিরুদ্ধে মানববন্ধন


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ৪:২৫
গোয়ালন্দে জমি দখলের অভিযোগে কাউন্সিলরের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে লিখিত বক্তব্যে বক্তারা বলেন, কাঠমিস্ত্রি থেকে থানার সোর্স, দালালি, ডাকাতি মামলার আসামি ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মোল্লা পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার পর এক মাসের মাথায় সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মািফয়া আক্তার টফির বাড়িতে হামলা, জমি দখল, পুকুর দখলের পর পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আদালত থেকে জামিন পায়। 
 
গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহিন মোল্লার বিরুদ্ধে এক প্রতিবন্ধী ব্যক্তির ১৫ শতাংশ জমি প্রতারণার মাধ্যমে দখল এবং আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করেছে প্রতিবন্ধী ওমর আলীসহ এলাকাবাসী। সোমবার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে ৩০ মিনিটব্যাপী মানববন্ধন কর্মসূচি ও মহাসড়কে কাউন্সিলর শাহিনের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
 
প্রতিবন্ধী ওমর আলী মল্লিক বলেন, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি গ্রামের মল্লিকপাড়ায় আমার ১৫ শতাংশ জমি প্রতিবেশীর সাথে সীমানা নির্ধারণী বিরোধের কারণে স্থায়ী সমাধানের জন্য পৌর কাউন্সিলর শাহিন মোল্লার কাছে গেলে তিনি তার নিকট জমি বিক্রি করতে বলেন। ঝামেলা এড়াতে জমিটি বিক্রির সিদ্ধান্ত নিলে তিনি জমিটি ১ লাখ ৫০ হাজার টাকা শতাংশ হারে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা দাম নির্ধারণ করে বায়নানামা করে ১ লাখ টাকা প্রদান করেন। বাকি ২১ লাখ ৫০ হাজার টাকা অন্যত্র বিক্রি করে প্রদান করার আশ্বাসে সাবরেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখককে দিয়ে প্রতারণার মাধ্যমে পাওয়ার অব অ্যাটর্নিতে (আম মোক্তারনামা) স্বাক্ষর করিয়ে নেন এবং কিছুদিন পরে পাওয়ার অব অ্যাটর্নির ক্ষমতাবলে জমিটি অন্যত্র ২০ লাখ টাকায় বিক্রি করলে আমি তার কাছে জমির বাকি টাকা দাবি করি। এ অবস্থায় তিনি বাকি টাকা না দিয়ে উল্টো আমাকে নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। বাধ্য হয়ে বিষয়টি সমাধানের জন্য গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামের শরণাপন্ন হই এবং তার কিছুদিন পরে একটি সংবাদি সম্মেলনও করি। এতেও কোনো প্রতিকার না পেয়ে আজকের এই মানববন্ধন।
 
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা সুরুজ আলী বলেন, প্রতারক মামলাবাজ দুর্নীতিপরায়ণ ভূমিদস্যু কাউন্সিলর শাহীন মোল্লার কাউন্সিলর পদ বাতিল ও অপসারণ চান তারা। এ পর্যায়ে প্রতিবন্ধী ওমর আলী মানববন্ধনের মাধ্যমে প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেন এবং এর সঠিক বিচার দাবি করেন।
 
এ সময় আরো বক্তব্য রাখেন- গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাহান শেখ, গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সদস্য হাবিবুর রহমান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ শাহা, মুনসুর, সাইদ ফকির সুরুজ ফকির প্রমুখ।
 
এ প্রসঙ্গে পৌর কাউন্সিলর শাহিন মোল্লা বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ এনে স্থানীয় বাসিন্দারা যে মানববন্ধন করছেন সে অভিযোগ অসত্য। ওমর আলী মল্লিকের ১৫ শতাংশ জমির মধ্যে ৫-৬ শতাংশ জমি দখলে রয়েছে। বাকি জমির দখলজনিত সমস্যার কারণে শারীরিকভাবে অসুস্থ ওমর আলী মোল্লা অন্তত ১৫ দিন ঘুরে আমাকে পাওয়ার অব অ্যাটর্নি দেন। পরে জমির দাম সাড়ে ৩ লাখ টাকা নির্ধারণ করে নগদ এক লাখ টাকা এবং আড়াই লাখ টাকার একটি চেক প্রদান করি। অথচ গত পৌরসভা নির্বাচনে পরাজিত হয়ে আমার প্রতিপক্ষ তাকে দিয়ে আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করাচ্ছে। আদৌ এর কোনো সত্যতা নেই। আমার কাছে যে কাগজপত্র রয়েছে আপনারা যাচাই-বাছাই করেই সত্যতা পেয়ে যাবেন।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত