ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রী নিয়ে উল্টে গেল হানিফ পরিবহন
নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকাগামী ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে যাওয়ার পথে উল্টে যায় হানিফ পরিবহন নামে একটি বাস। এ ঘটনায় কেউ নিহত না হলেও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মহাসড়ক অংশে এলেঙ্গা পৌলী নামক স্থানে এ ঘটনা ঘটে।
এদিকে, মহাসড়কে বাসটি উল্টে যাওযায় কিছু সময়ের জন্য ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। ফলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার লেন এ এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে জালদো ব্রিজ পর্যন্ত আধাকিলোমিটার এলাকায় যানজট লেগে যায়। পরে পুলিশ সদস্যরা দুর্ঘটনার শিকার বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নিলে উত্তরবঙ্গের লেনে যান চলাচল চলাচল স্বাভাবিক হয়।
বাসের যাত্রী রুলি বেগম জানান, আমি বগুড়া থেকে উঠেছি, ঢাকা যাব। বাসচালকের পাশেই বসেছিলাম। দেখলাম চালক এক হাতে পান আরেক হাতে চুন নিয়ে মুখে দিচ্ছে। বাসের গতি অনেক ছিল। হঠাৎ বাসটি মহাসড়কেই উল্টে যায়। আমি ভয়ে শেষ। পরে তিনিসহ বাসের অন্য যাত্রীরা অন্ যবাসে গন্তব্যে ফিরে গেছেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বগুড়া থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে এলেঙ্গার পোলীতে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিযে বাসটি উল্টে যায়। এতে কেউ নিহত হননি। উল্টে যাওয়া বাসের চালক-হেলপার পালিয়ে গেছে।
এমএসএম / জামান
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
Link Copied