কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে সহযোগীসহ কাউন্সিলর নিহত
কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা নিহত হয়েছেন। এছাড়া আরো ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) বিকেলে অতর্কিত এ হামলার ঘটনা ঘটে। সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। নিহত সৈয়দ মো. সোহেল কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং হরিপদ সাহা ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন।
এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন- জুয়েল (৪০), আউয়াল হোসেন রিজু (২৫), রাসেল (২৮) ও মাজেদুল হক বাদল (২৫)। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে কুমিল্লা শহরের পাথরিয়াপাড়া থ্রি স্টার এন্টারপ্রাইজের নিজ কার্যালয়ে বসা ছিলেন কাউন্সিলর মো. সোহেল। এ সময় মুখোশধারী একদল দুর্বৃত্ত সেখানে ঢুকে এলাপাতাড়ি গুলি ছোড়ে। এতে কাউন্সিলর সোহেলসহ ৬ জন গুলিবিদ্ধ হন।
কাউন্সিলর সোহেলের ছেলে নাদিম বলেন, আমার আব্বু এক ঘণ্টা গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পড়েছিলেন। তাকে সঠিক চিকিৎসা দেয়া হয়নি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন জানান, কাউন্সিলর সোহেলের শরীরে ৯টি গুলি লেগেছে। আমরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।
জামান / জামান
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক