ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ১:৪০

নওগাঁর মান্দায় বুড়িদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তিস মণ্ডল এবং স্কুলের গভর্নিং বডির সভাপতি সুজয় প্রামাণিকের বিরুদ্ধে এক ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে। ভুক্তভোগী ফারুক হোসেন উপজেলার কুসুম্বা ইউপির শামুকখোল (বুড়িদহ) গ্রামের ফজলুর রহমানের ছেলে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফারুক হোসেন অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন থেকে লিভার রোগে ভুগছি। এস ময় বুড়িদহ উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তখন গভর্নিং বডির সভাপতি সুজয় প্রামাণিক মেসেঞ্জারে আমাকে নিয়োগ বিজ্ঞপ্তিটি পাঠান  এবং পরবর্তীতে দেখা হলে আমার স্ত্রীকে চাকরির দেবেন বলে অফার করেন। এরপর আমাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গিয়ে চাকরি দেবেন মর্মে মৌখিক চুক্তি করেন। তখন আমি আমার স্ত্রী শরিফুল নাহারের ভাইয়ের কাছ থেকে জমি বিক্রির নামে ৬ লাখ টাকা নিয়ে আসি। এরপর চুক্তিবদ্ধ টাকা সংগ্রহ করতে না পেরে এক ব্যক্তির কাছ থেকে চড়া সুদে তিন ল‍াখ টাকা গ্রহণ করি। 

চাকরির জন্য সংগৃহীত ৯ লাখ টাকার মধ্যে সভাপতিকে ৪ লাখ এবং প্রধান শিক্ষককে ৫ লাখ টাকা দিয়ে চাকরি কনফার্ম করি।  টাকা গ্রহণের বেশ কিছুদিন পার হয়ে গেলে তারা আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তখন আমি তাদের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে তারা আমাকে এড়িয়ে যান। এর বেশ কিছুদিন পর তারা জানান, চাকরি দলীয় নেতাকর্মীরা দেবেন। এই বলে টালবাহানা শুরু করেন। এখন আমি নিরুপায় হয়ে বিভিন্ন মহলের দ্বারস্থ হলেও এর প্রতিকার মিলছে না। এরপর আমি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করি। আমি অসুস্থ ব্যক্তি হওয়ায় আমার পরিবারের জন্য চাকরিটি খুব জরুরি। চাকরিটি হলে আমার অবর্তমানে আমার স্ত্রী দুই কন্যাসন্তানকে নিয়ে জীবনযাপন করতে পারবে। চাকরি না হলে আমার অবর্তমানে স্ত্রী-সন্তানের জীবনে অন্ধকার নেমে আসবে।

এ বিষয়ে গভর্নিং বডির সভাপতি সুজয় প্রামানিক ও প্রধাণ শিক্ষক তিপ্তিস মণ্ডলের সঙ্গে কথা হলে তারা বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ব্যাপারে তাদের সাথে কোনো কথা বা লেনদেন হয়নি।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬