ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হোটেল মালিককে জরিমানা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ৪:২৮
টাঙ্গাইল শহরে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর নিম্নমানের খাবার তৈরি করার অপরাধে ৪টি হোটেলের মালিককে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইল পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
 
এ সময় নিম্নমানের খাবার, অতিরিক্ত মূল্য এবং অপরিষ্কার পরিবেশে খাবার তৈরি করার কারণে ৪টি হোটেলকে জরিমানা করা হয়। এ সময় অন্য ব্যবসায়ীদেরও সচেতন করা হয়।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন বলেন, নিম্নমানের খাবার, অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও খাবারের দামের বিষয়ে অভিযোগ ছিল। এরই পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় এর সত্যতা পাওয়ায় আইনগত ব্যবস্থা নেয়া হয়। এ সময় সেফাত রেস্টুরেন্টকে ৮ হাজার, উজ্জালা রেস্টুরেন্টকে ৬ হাজার, সনি স্টারকে ৫ হাজার এবং বাঙ্গালিয়া রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। হোটেলের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
 
এ সময় সদর থানার এসআই দেলোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার