ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়ায় যানজট অব্যাহত


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২৩-১১-২০২১ বিকাল ৫:৩০
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গত কয়েক দিন ধরে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়ে আসছে। দুদিন আগে আসা গাড়ি দুদিন পরে পার হচ্ছে। এ কারণে রাস্তাতেই চালক, চালকদের সহযোগীদের রাত কেটে যাচ্ছে। নিত্যনতুন সংকটে পড়ছে দৌলতদিয়া ঘাট। ঘাট স্বল্পতা ও অতিরিক্ত যানবাহনের চাপ, নদীতে পানি কমতে শুরু করায় নাব্য সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
 
সরেজমিন দেখা যায়, বিআইডব্লিউটিসির ড্রেজার দিয়ে অন্যত্র মাটি সরিয়ে নাব্য সংকট দূর করার চেষ্টা চলছে। তবে এ সমস্যার সমাধান দ্রুত শেষ হবে না বলে মনে করছেন তারা।
 
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের নবনির্মিত ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল ও কলেজ পর্যন্ত দীর্ঘ ৬ কিলোমিটার এলাকাজুড়ে পারের অপেক্ষায়  রয়েছে বিভিন্ন যাত্রীবাহী বাস ও পণ‍্যবাহী ট্রাক। মাঝেমধ্যে যানবাহনের সারি ৬-৮ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হচ্ছে। তবে এরমধ্যে পণ‍্যবাহী ট্রাকের সংখ‍্যাই বেশি। গণপরিবহনগুলোর (বাস) ফেরি পেতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগলেও প্রতিটা পণ্যবাহী ট্রাকগুলোকে ১ থেকে ৩ দিন অপেক্ষা করতে হচ্ছে ফেরি পেতে। এতে গাড়িতেই নির্ঘুম রাত কেটে যাচ্ছে চালক, চালকদের সহোযোগী ও গণপরিবহনের যাত্রীদের।
 
দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী ঘাট পাড়ি দিতে আসা এসব চালক-যাত্রীদের। এর পরে আবার মহাসড়কের বেহাল দশা হওয়ায় এবং রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় বিশেষ করে গভীর রাতে ঘটছে দূর্ঘটনার মতো ঘটনা। থেমে থেমে গাড়ী টানার কারণে গাড়ি ছেড়ে বাইরে অন্য কোথাও যেতেও পারছেন না বলে জানান চালকরা। দীর্ঘ যানজটে বসে থাকায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ার কারণে বিভিন্ন সময় মোবাইলসহ ব্যাগ ছিনতাই হওয়ার ঘটনাও ঘটছে। 
 
বরিশাল থেকে ভুট্টাভর্তি কাভার্ডভ্যান (ট্রাক) নিয়ে ঢাকার আমিনবাজারে যাচ্ছিলেন চালক মানিক লাল। তিনি রোববার সন্ধ্যার পর দৌলতদিয়া ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে এসে সিরিয়ালে দাঁড়িয়ে থাকেন। সেখান থেকে সোমবার ভোরে ঘাটের দিকে এসে এখনো দুপুর দেড়টার দিকে তিনি ঘাট থেকে ১ কিলোমিটার দূরে। এখনো ফেরি পেতে কত ঘণ্টা লাগবে কে জানে?
 
বেনাপোল থেকে নারায়ণগঞ্জগামী ট্রাকের চালক চাঁন মিয়া জানান, রোববার ভোরে ঘাট এলাকায় আসেন তিনি। প্রায় ১২ ঘণ্টায় তিনি ঘাট এলাকার লঞ্চঘাট টার্নিং পর্যন্ত পৌঁছেছেন। তিনি বলেন, এটা কোনো ব্যবস্থা হলো? এখন আর কুলাতে পারছি না। ফেরিতে উঠতে আর কয় ঘণ্টা সময় লাগবে সেটাই ভাবছি। আমার পেছনে আরো শত শত ট্রাক-কাভার্ডভ্যান সিরিয়ালে আছে। 
 
ফেরিঘাট সড়কের পুলিশ বক্সের সামনে যানজটে আটকা ঈগল পরিবহনের চুয়াডাঙ্গা থেকে আসা যাত্রী মনির হাসান বলেন, কিছুদিন আগেও ট্রাকের এবং গণপরিবহনের সিরিয়াল আলাদা থাকত। কিন্তু লক্ষ্য করছি ট্রাকের সিরিয়াল আলাদা থাকলেও দুই লাইন করে বাসের সাথেও ট্রাকের সিরিয়াল করা হচ্ছে। এতে যাত্রীরা সময়মতো অফিসে পৌছাতে পারেন না। তিনি ‍ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আগের ব্যবস্থার দাবি জানান।
 
বরিশাল থেকে সাকুরা পরিবহনে আসা জাহিদ নামের নামের এক যাত্রী বলেন, মাঝেমধ্যেই ঢাকা যেতে এই রুট ব্যবহার করি। আগে বাসের লাইনে কোনো ট্রাক দেখতাম না। কিন্তু আজ বাসের লাইনে ট্রাক দেখে অবাক হচ্ছি। সময়মতো ঢাকা পৌঁছানো হবে না বলে জানান তিনি। দেরিতে পৌঁছানোর ফলে তাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে বলেও তিনি জানান।
 
দৌলতদিয়া ঘাটের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা (নাম প্রকাশে অনিচ্ছুক) এক কর্মী জানান, আগে বাস এবং ট্রাকের আলাদা সিরিয়াল থাকত। কিন্তু এখন তা আর থাকে না। এতে যাত্রীদের আলাদা ভোগান্তির শিকার হতে হচ্ছে।
 
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়ার সাতটি ঘাটের মধ্যে চালু রয়েছে পাঁচটি। বাকি ১ ও ২ নম্বর ঘাট দুই বছর আগে নদীভাঙনের কবলে পড়ায় এখনো চালু হয়নি। বাকি পাঁচটি ঘাটের মধ্যে ৩ নম্বর ছোট ফেরির পন্টুন সরিয়ে সেখানে রো রো ফেরির পন্টুন বসানো হয়। এছাড়া আরো একটি ঘাট রো রো ফেরির জন্য প্রস্তুত করা হবে। সেই সঙ্গে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি বন্ধ। এ কারণে ওই নৌপথের গাড়ি এই নৌপথ দিয়ে পারাপার হচ্ছে। এসব কারণে বাড়তি চাপ থাকছে। আরো একটি বড় পন্টুন বসলে সমস্যা কিছুটা কমবে।
 
তিনি আরো বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মোট ১৬টি ফেরি চলাচল করছে। তবে এতদিন পানি বেশি ও নদীতে স্রোত থাকায় যানজটের সৃষ্টি হতো আর এখন পানি কমতে শুরু করায় ও শীত শুরু হওয়াতে কুয়াশা এবং পানি কমতে থাকায় নাব্য সংকট নতুন সমস্যা রূপে দেখা দিয়েছে। নাব্য সংকটের জন্য ড্রেজার বসিয়ে মাটি কাটা শুরু হয়েছে। আশা করছি অচিরেই এ সংকট কিছুটা হলেও কমবে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত