ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

তাজরীন ট্র্যাজেডির ৯ বছর : নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৪-১১-২০২১ দুপুর ১১:৬

সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের নবম বার্ষিকীতে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) দিনের প্রথম প্রহরে কারখানার ফটকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন নিহতদের স্বজন, আহত শ্রমিক ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠন। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও নীরবতা পালন করা হয়।

এ সময় টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তপন সাহা  বলেন, আজ তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ৯ বছর হলো। ওই দিন ১১৪ জন শ্রমিক নিহত হন। আহত হন অনেকে। এখনও ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তার পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। নিহত শ্রমিকের পরিবার ও আহত শ্রমিকদের আজও পুনর্বাসনের উদ্যোগ নেয়া হয়নি।

টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের আশুলিয়া কমিটির সভাপতি ইউসুফ শেখ বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর আগুন লাগার পর কারখানা কর্তৃপক্ষ গেটে তালা লাগিয়ে শতাধিক শ্রমিককে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনার নয় বছর পার হলেও দোষীদের শাস্তি নিশ্চিত করা হয়নি। গত বছর ৪ মাসের বেশি সময় ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে তাজরীনের অর্ধশত শ্রমিক তাদের দাবি আদায়ে অনশন করলেও এর কোনো সুরাহা হয়নি। 

অবিলম্বে তাজরীনের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন আহত শ্রমিক ও শ্রমিক নেতারা। এ সময় পুড়ে যাওয়া ভবনটি সংস্কার করে শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার