কচুয়ায় জনপ্রিয় হচ্ছে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম
চাঁদপুরের কচুয়ায় দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম। ফলে মানুষের প্রশংসা কুড়ানোর পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে অবদান রাখছে।সরকার কিশোর কিশোরীদের জেন্ডার ভিত্তিক বৈষম্য প্রতিরোধ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে কিশোর কিশোরীদের বৈষম্য দূর করতে এ প্রকল্পটি হাতে নেয়।
উপজেলার ১টি পৌরসভা সহ ১২টি ইউনিয়নে এ কিশোর কিশোরী ক্লাবের সহযোগিতা করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য জড়িত রয়েছেন। কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে এলাকার বাল্য বিবাহ বন্ধ, ইভটিজিং রোধ, মাদকাসক্ত নিরাময়, যৌন নির্যাতন, শিশু নির্যাতন, শিশু শ্রমসহ বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকার ও বন্ধ এবং সামাজিক ব্যাধির কুফল নিয়ে আলোচনা করে এলাকায় প্রশংসা কুড়িয়ে ইতেমধ্যে সামাজিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলাসহ শিশু ও কিশোর-কিশোরীদের ব্যক্তি উন্নয়নেও অবদান রাখছেন।
প্রতি ক্লাবে সাংস্কৃতিক চর্চার জন্য দু’জন সংগীত ও আবৃত্তি শিক্ষকরা কাজ করছে। যার ফলে কিশোর- কিশোরীরা এসব থেকে নিজেদেরকে এড়িয়ে রাখছেন। এলাকায় বাল্য বিবাহ, শিশু শ্রম ও শিশু নির্যাতন অনেকাংশে কমে যাচ্ছে। বৃদ্ধি পেয়েছে সামাজিক ইতিবাচক ও গঠন মূলক কাজ। অন্যদিকে সরকারি দিবস উদযাপনে প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা।
কচুয়া উপজেলার জেন্ডার প্রমোটার চামেলী আক্তার,আবৃতি শিক্ষক মোহাম্মদ হাসান জানান, এটা সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। আমরা নিয়মিত ভাবে কিশোর-কিশোরীদের পাঠদান করে আসছি। এতে করে এ ক্লাবের মাধ্যমে তারা অপরাধসহ নানান সামজিক ব্যাধির কুফল সম্পর্কে সচেতন হচ্ছে। এর ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সামাজিক অবক্ষয় রোধে তাদের প্লাটফর্ম হিসেবে কাজে লাগাতে সক্ষম হচ্ছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অগ্রাধিকার ভিত্তিক একটি প্রকল্প। কিশোর-কিশোরী দেশ ও সমাজ প্রতিষ্ঠান গড়ার লক্ষে কাজ করছে। ফলে সামাজিক অবক্ষয় ক্রমস হ্রাস পাচ্ছে। এ প্রকল্পের কিশোর কিশোরী কাজ করে স্থানীয় জনগোষ্ঠির মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন