টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা প্রতিরোধে ফাইজারের টিকা দেয়া শুরু
টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা প্রতিরোধে ফাইজারের টিকা দেয়া শুরু হয়েছে। বুধবার ২৪ নভেম্বর সকালে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ড.আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন, সদর উপজেলার চেয়ারম্যান শাহজাহান আনসারী, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের সহ অন্যান্যরা। সংশ্লিষ্টরা বলেন উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের মাঝেও টিকা দেওয়া হবে। এদিকে শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শন করে টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা বলেন এইচএসসি পরীক্ষার আগে এই টিকা তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’