ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় পরাজয়ের ভয়ে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১১-২০২১ দুপুর ৪:২৯

নৌকার প্রার্থী বাবু সামন্ত কুমার সরকার জনপ্রিয়তাহীন হয়ে পড়ায় অপপ্রচার করতে স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী ইয়াসিন আলী রাজার বিরুদ্ধে মিথ্যা মনগড়া অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে নওগাঁর মান্দায় মৈনম ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী ইয়াসিন আলী রাজার বিরুদ্ধে ভোট কেনাসহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন নৌকার প্রার্থী সামন্ত কুমার সরকার।

চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলী রাজা জানান, প্রতীক বরাদ্দের পর থেকে সরকার দলীয় নৌকার প্রার্থী একের পর এক বিভিন্ন মিথ্যা অভিযোগ আনেন আমার বিরুদ্ধে। ইউনিয়নে জনপ্রিয়তা হীন হাওয়ায় নির্বাচনে পরাজয়ের ভয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমার বিরুদ্ধে। আমি মৈনম ইউপির তিনবারের সফল চেয়ারম্যান। জনগণ বারবার আমাকে ভালোবেসে নির্বাচিত করেছে। টাকা দিয়ে বা ভয়-ভীতি দেখিয়ে ভোট কেনার প্রয়োজন হয় না আমার। এই ইউনিয়নের জনগণ আমাকে কেমন ভালোবাসে তা বারবার নির্বাচিত করে বুঝিয়ে দিয়েছে। জনগণের অনুরোধে আমি আবারও নির্বাচনে অংশগ্রহণ করেছি। যতদিন বাঁচব জনগণের সেবা করে কাটাতে চাই এবং তাদের ভালবাসায় এবারও জয়লাভ করবো।

তিনি ‍আরো জানান, নির্বাচনী প্রচার প্রচারণা থেকে  দূরে রাখতে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছে নৌকার প্রার্থী বাবু সামন্ত কুমার সরকার। সেইসাথে আমার আত্মীয় স্বজন কর্মী-সমর্থক ও ছেলের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তুলেছে যা ভিত্তিহীন মিথ্যা। প্রশাসনের কাছে আমার একটাই দাবি আমাকে যেন প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করতে দেওয়া হয়। আমাকে কোণঠাসা করতে একের পর এক মিথ্যা অভিযোগ তুলছে নৌকার প্রার্থী। অথচ তারাই বারবার ভোটারদের কাছে গিয়ে ভয়-ভীতি দেখাচ্ছে ভোট দেওয়ার জন্য অর্থ দিচ্ছে ভোটারদের। নিয়ম ভঙ্গ করে প্রচার প্রচারণা করছে। তাদের ভয় ভীতির কারণে ভোটাররা বিব্রত।

এসব অভিযোগের বিষয়ে বাবু সামন্ত কুমার সরকার বলেন, চেয়ারম্যান রাজা যেসব অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার কাছে ঘটনার ভিডিও আছে এবং অভিযোগ সত্য। সেগুলোর ডিক্স করে প্রশাসনকে দেয়া হয়েছে।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬