জামায়াত ক্যাডার সেই কায়সার অস্ত্র নিয়ে গ্রেফতার
চট্টগ্রামের সাতকানিয়ায় ১৬ মামলার আসামি শিবির ক্যাডার কায়সার প্রকাশ বাঘা কায়সারকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে তার নিজ বাড়ি উপজেলার ছদাহা ইউনিয়নের আফজল নগর চৌকিদার বাড়ি এলাকার একটি রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার কায়সার ওই এলাকার মো. ইদ্রিসের ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, শিবির ক্যাডার কায়সারের বিরুদ্ধে সাতকানিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় ১৬টি মামলা রয়েছে। বুধবার দুপরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ির রাস্তা থেকে অস্ত্র-গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
এমএসএম / জামান
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied