ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে পাট ব্যবসায়ীদের সংবাদ সন্মেলন


মেহেদী হাসান photo মেহেদী হাসান
প্রকাশিত: ১০-৬-২০২১ বিকাল ৬:১৪

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দাহমাসি জুট ইন্ড্রাস্ট্রিজ লি. মিলে পাট সরবরাহকারীদের পাওনা টাকা আদায়ের দাবিতে সংবাদ সন্মেলন করেছেন পাট ব্যবসায়ীবৃন্দ। বৃহস্পতিবার দুপুর ২টায় কামারখালী পেট্রোল পাম্পসংলগ্ন একটি রেস্টুরেন্টে সংবাদ সন্মেলনে পাট ব্যবসায়ীদের পক্ষে লিখিত দাবি পাঠ করেন পাওনাদার আমিনুর রহমান।

তিনি লিখিত বক্তব্যে বলেন, আমরা এখানে উপস্থিত ১৩ জন পাট সরবরাহকারী দাহমাসি জুট মিলে পাট সরবরাহ করে আসছি। জুট মিলটির চেয়ারম্যান নোমন চৌধুরী ও তার ছেলে সালমান চৌধুরী ৩ মাসের মধ্যে পাটের টাকা পরিশোধের কথা বলে পরিশোধ না করে বিভিন্ন টালবাহানা করছেন। দিনের পর দিন পাওনাদারদের টাকা না দিয়ে পাট সরবরাহকারীদের ক্ষতির মুখে ঠেলে দিয়েছেন।

সংবাদ সন্মেলনে জানানো হয়, আরিয়ান এন্টারপ্রাইজের ৩৮ ল‍াখ ৮৪ হাজার, বিশ্বাস জুট ট্রেডার্সের ৩৮ ল‍াখ ৮৮ হাজার, সুজন এন্টারপ্রাইজের ৩৬ লাখ ৬২ হাজার, শেখ এন্টারপ্রাইজের ১৩ ল‍াখ ২২ হাজার, এমডি ট্রেডার্সের ১৩ ল‍াখ ৬৮ হাজার, এমএস জুটের ১ কোটি ৫৬ ল‍াখ ২৬ হাজার, মানতু ট্রেডিংয়ের ৮৮ লোখ ৯৭ হাজার, সাহা ট্রেডার্সের ১ কোটি ৫২ ল‍াখ ৮৪ হাজার, মিজানুর রহমানের ১০ ল‍াখ ৯৮ হাজার, পিএন ট্রেডিংয়ের ৬৪ লোখ ৭৪ হাজার, আশীর্বাদ ট্রেডার্সের ৪৭ লাখ ৪১ হাজার, বিএস ট্রেডিংয়ের ২৭ ল‍াখ ৬৬ হাজার এবং খলিলুর রহমানের ২২ লাখ ৫৫ হাজার টাকা পাওনা রয়েছে। উপস্থিত পাট সরবরাহকারীদের ৭ কোটি ১১ ল‍াখ ৯০ হাজার ৯৫৯ টাকা দ্রুত পাওয়ার দাবি করেন সরবরাহকারীগণ।

এ সময় আরিয়ান এন্টারপ্রাইজের মালিক মুরাদ হোসেন, বিশ্বাস জুট ট্রেডার্সের আমিনুর রহমান, সুজন এন্টারপ্রাইজের ফিরোজ আহমেদ, শেখ এন্টারপ্রাইজের মিজানুর রহমান, এমডি ট্রেডার্সের মনিরুজ্জামান মাসুদ, এস জুট ট্রেডিংয়ের মেহেদি হাসান সনেট, মানতু ট্রেডিংয়ের সেলিম রেজা, সাহা ট্রেডার্সের সুশিল সাহা, মিজানুর রহমান, পেএন ট্রেডিংয়ের প্রেমানন্দ সাহা, আশীর্বাদ ট্রেডার্সের সুজন, বিএস ইন্টা.-এর নুরুল আকবার এবং খলিলুর রহমান, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান, আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা, আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্দা আব্দুস সালাম মণ্ডলসহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ সন্মেলনে ফরিদপুর প্রেসক্লাব, মধুখালী প্রেসক্লাব ও মধুখালী রিপোটার্র্স ইউনিটির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির