ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র কিরণ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-১১-২০২১ বিকাল ৭:৪৯

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাচ্ছেন ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। 

প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ধারা ২০(২) এর বিধানমতে গাজীপুর সিটি করপোরেশনের নিম্নলিখিত কাউন্সিলরগণের সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট একটি প্যানেল মনোনীত করা হলো।’

প্যানেল মেয়রের তিন সদস্য হলেন- ১) ৪৩নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ,  ২) ৫২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল আলীম মোল্লা  ‍এবং ৩) ২৮, ২৯ ও ৩০নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার।

গত সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী বিএনপি দলীয় মেয়র এম এ মান্নানকে স্থানীয় সরকার বিভাগ বরখাস্ত করার পর আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্ব পালন করেছেন।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, মন্ত্রণালয় থেকে গাজীপুর সিটি করপোশেনের প্যানেল মেয়র গঠন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই তালিকায় প্রথমে যার নাম আছে, তিনিই ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। তার অনুপস্থিতিতে দ্বিতীয়জন, পর্যায়ক্রমে তৃতীয়জন দায়িত্ব পালন করবেন।

জামান / জামান

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ