ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে ট্রাক্টর-টমটম সংঘর্ষে চরফ্যাশনের ব্যবসায়ী নিহত


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১১-২০২১ বিকাল ৫:৩৩
ভোলার লালমোহনে ট্রাক্টর ও টমটমের মুখোমুখি সংঘর্ষে লিটন হাওলাদার (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা রশিদ হাওলাদারের ছেলে। তিনি পেশায় ডেকোরেটর ব্যবসায়ী। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
 
জানা যায়, চরফ্যাশনের লিটন হাওলাদার টমটমযোগে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আবুগঞ্জ বাজার এলাকায় একটি মাহফিলের জন্য ডেকোরেটর মালামাল নিয়ে আসছিলেন। পথিমধ্যে গজারিয়া বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক্টরের সাথে টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমে থাকা লিটন, ইমনসহ আরো দুজন আহত হন। পরে গুরুতর আহত লিটনকে চরফ্যাশন হাসপাতালে নেয়া হয়। 
 
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে লিটনের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক।
 
লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ট্রাক্টর ও টমটম থানা হেফাজতে রয়েছে। লিটনের সুরতহাল তথ্যের জন্য চরফ্যাশন হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত