ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

স্কুল শিক্ষিকা হওয়ার স্বপ্ন পূরণ হলো না কচুয়ায় বাসচাপায় নিহত উর্মি মজুমদারের


কচুয়া প্রতিনিধি photo কচুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১১-২০২১ বিকাল ৫:৪৭

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী উর্মি মজুমদার উমার স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার। কিন্ত বৃহস্পতিবার তার পরিবারের সব স্বপ্ন চূর্ণ করে দেয় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। উর্মি মজুমদার উমা পরীক্ষা দেয়ার জন্য কচুয়া থেকে সিএনজিযোগে হাজীগঞ্জ যাওয়ার সময় চাঁদপুরের কচুয়া-হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের কড়ইয়া বিশ্বরোডসংলগ্ন ডাক্তারবাড়ি এলাকায় ঢাকাগামী বিআরসিটি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হন। এ সময় তার দুই সহপাঠী সাকিবুল ইসলাম সাদ্দাম ও মাহবুবুল ইসলাম রিফাতও নিহত হন। বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ চোখের জলে উর্মি মজুমদার উমাকে নিজ গ্রাম উপজেলার দোয়াটি গ্রামে সৎকার করা হয়। 

উর্মি মজুমদার উমা’র ছোট ভাই শুভ মজুমদার জানান,আমরা ৩বোন ১ ভাই। প্রায় ৮ বছর আগে কুয়াতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাবাকে হারাই। উর্মি মজুমদার উমা ২০১১ সালে পালাখাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,২০১৪ সালে পালাখাল রোস্তম আলী এইচএসি ও ২০১৭ সালে বিএসসি পাস করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মাস্টার্সে ভর্তি হন।

এদিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল মান্নান মজুমদারের ছেলে সাকিবুল হাসান সাদ্দামও লেখাপড়া শেষ করে সরকারি চাকুরী করার স্বপ্ন দেখছিলেন। তার ভাই স্কুল শিক্ষক ইসমাইল হোসেন জানান, আমরা ৫ ভাই ২ বোন। ছোট ভাই সাকিবুল হাসান সাদ্দাম একজন স্বপ্ন বিলাসী মানুষ ছিলেন। প্রায় দের বছর আগে একই গ্রামের আসমা আক্তারের সাথে দু’পরিবারের ইচ্ছা বিয়ে হয়। বিয়ের পর তাদের গৃহে আরিয়ান মজুমদার নামের ৩ মাসের একটি পুত্র সন্তান জম্ম হয়। বর্তমানে তার স্ত্রী আসমা আক্তার স্বামীকে হারিয়ে অবুঝ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন। তার এবং পরিবারের সদস্যদের কান্না থামাতে পারছেনা কেউ।

অপর নিহত হওয়া কোয়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে মাহবুবুল ইসলাম রিফাত সরকারও সদ্যবিবাহিত ছিলেন। প্রায় এক বছর আগে একই উপজেলার সহদেবপুর গ্রামের রিয়া আক্তার নামে এক যুবতীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। চাঁদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মাহবুবুল ইসলাম রিফাত লেখাপড়ার পাশাপাশি কচুয়া সাব-রেজিস্ট্রার অফিসে নকলনবিস হিসেবে পার্টটাইম কাজ করতেন।

তার বোন শামিমা আক্তার জানান, আমরা ৩ ভাই ১ বোন। ভাই-বোনদের মধ্যে মাহবুবুল ইসলাম রিফাত তৃতীয় ছিল। অভাবের সংসারে লেখাপড়া করে ভবিষ্যতে বিবিএস পরীক্ষার দিয়ে প্রশাসনিক ক্যাডার পদে চাকরি করার ইচ্ছা ছিল তার।

মাহবুবুল ইসলাম রিফাতের মা হালিমা বেগম বলেন, আমার স্বামী বৃদ্ধ হওয়ায় ছেলে রিফাত কর্ম করে সংসার চালাত। এখন আমার সংসারের হাল কে ধরবে? আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

মাহবুবুল ইসলাম রিফাতের ভগ্নিপতি মো. শাহীন জানান, ঘটনার দুদিন পেরিয়ে গেলেও থানা পুলিশ ছাড়া কেউ আমাদের খবর নেয়নি। এই সড়ক দুর্ঘটনায় দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ