ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বিসিএস অ্যাসোসিয়েশনের নির্বাচন


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ২৭-১১-২০২১ দুপুর ১১:৮
বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের নির্বাচন-২০২১ ও এজিএম বসুন্ধরা কনভেনশন সেন্টার, বসুন্ধরায় অনুষ্ঠিত হয়েছে। ক্যাডারের সকল সদস্যের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ২০২১-২৩ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী  নতুন কমিটি নির্বাচন করা হয়। 
 
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইবুন্যালের প্রেসিডেন্ট (সদস্য, এনবিআর) ড. মো. সহিদুল ইসলাম অ্যাসোসিয়েশনের সভাপতি পদে ও মহাসচিব পদে কাস্টমসের অতিরিক্ত কমিশনার একেএম নুরুল হুদা আজাদ নির্বাচিত হন। শনিবার (২৭ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নিরীক্ষা, গোয়েন্দা ও ভ্যাট কমিশনারেটের মহাপরিচালক ড. মইনুল খান, কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার কাজী মুস্তাফিজুর রহমান, কাস্টম হাউস, পানগাঁওয়ের কমিশনার মো. শওকাত হোসেন। 
 
আর যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহমুদুল হাসান ও হাসান মুহাম্মদ তারেক রিকাবদার, কোষাধ্যক্ষ পদে ড. নাহিদা ফরিদী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাকিলা পারভীন ও অফিস সেক্রেটারি পদে মো. ইফতেখার আলম ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।
 
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. আব্দুল মান্নান শিকদার ও জাকিয়া সুলতানা, কমিশনার মোহাম্মদ এনামুল হক ও মো. মোয়াজ্জেম হোসেন, কাজী মুহম্মদ জিয়াউদ্দীন, মো. খায়রুল কবির মিয়া, মোহাম্মদ সফিউর রহমান, আ আ ম আমীমুল ইহ্সান খান, মো. মিনহাজ উদ্দিন, সাইদুল আলম, নূর-এ-হাসনা সানজিদা অনুসূয়া নির্বাচিত হন।

এমএসএম / জামান

রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদান সংক্রান্ত ১১তম লটারি অনুষ্ঠিত

নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় শাহরিয়ার মাহমুদ গ্রেপ্তার

অবৈধ দখল-উচ্ছেদে নেতৃত্ব দিয়ে বদলি নির্বাহী প্রকৌশলী

জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদককে বহিষ্কার

সূত্রাপুর-গেন্ডারিয়ায় রাজউকের অভিযান: ৮ ভবনে ব্যবস্থা, ১২ মিটার জব্দ

জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ

আজিমপুর ও হাজারীবাগে রাজউকের অভিযান: নকশাবহির্ভূত অংশ অপসারণ, ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ

মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার