ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে দেহগড়ি শরীরচর্চা ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ ও বৃক্ষরোপণ


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৭-১১-২০২১ দুপুর ৩:৫৯
‘সুস্থ দেহ সবল মন, গড়ে তুলি উন্নত জীবন, আসুন ব্যায়াম করি, সুস্থ থাকি’ স্লোগানে টাঙ্গাইলে দেহগড়ি শরীরচর্চা ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ ও বৃক্ষরোপণ করা হয়েছে। স্বাস্থ্য সচেতন বিভিন্ন বয়সী মানুষের শরীরচর্চার সংগঠন দেহগড়ি ক্লাবের পক্ষ থেকে সকাল ৭টা ৩০ মিনিটে টাঙ্গাইল স্টেডিয়ামসংলগ্ন ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলাটি পরিচালনা করেন দেহগড়ির সাধারণ সম্পাদক ও ব্যায়ামের প্রশিক্ষক আনিসুজ্জামান আনিস।
 
প্রীতি ফুটবল ম্যাচে দুটি দল অংশগ্রহণ করে। দল দুটি হলো পদ্মা ও যমুনা। খেলায় যমুনা দল ৪-০ গোলে জয়লাভ করে। পদ্মা দলের টিম লিডার ছিলেন মো. রফিকুল ইসলাম এবং যমুনা দলের টিম লিডার ছিলেন সুব্রত ধর। খেলা উদ্বোধন করেন শতায়ু অঙ্গন ও টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল। 
 
দেহগড়ি শরীরচর্চা ক্লাবের সভাপতি তপন ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শতায়ু অঙ্গন টাঙ্গাইলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, অনিক রহমান বুলবুল, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল)-সহ অন্যান্য সুধীজন।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বারপাখিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক প্রধান শিক্ষক, টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক জলি সুলতানা, শুভ সকালের সভাপতি আব্দুল হালিম, দেহগড়ির উপদেষ্টামণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মজিবর রহমান, সোহেল সিকদার, রোমান আওয়ালসহ অন্যরা।
 
খেলা শেষে সেরা খেলোয়াড় ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ শওকত আলীর সৌজন্যে অতিথি ও দেহগড়ির সদস্যদের ভোজের আয়োজন করা হয়।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার