ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে চোলাই মদসহ গ্রেফতার ১০


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১১-৬-২০২১ রাত ১২:২৬
কক্সবাজার শহরের বড় বাজার রাখাইনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ১০ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ জুন) রাত ৯টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী। 
 
গ্রেফতারকৃতরা হলেন- মীমাদু রাখাইন, উমে রাখাইন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ তারেক, মোহাম্মদ আব্দুল্লাহ, শাহআলম, বাসুদেব ধর, খোরশেদ আলম ও নুরুল আলম।
 
শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম কক্সবাজার থানার বড় বাজার রাখাইনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উল্লিখিত ব্যক্তিদের হেফাজতে থাকা ১০২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মীমাদু রাখাইনের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এমএসএম / জামান

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত