লালমনিরহাটে ভোটগ্রহণ শেষে চলছে গণনা
উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে লালমনিরহাট সদর ও কালীগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। শুরু হয়েছে গণনা। উপস্থিতি বেশি ছিল মহিলা ভোটারদের। লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও কালীগঞ্জ উপজেলার ৮টি সহ মোট ১৭টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ হয়েছে। মোট ভোটার লালমনিরহাট সদর উপজেলায় দুই লক্ষ আঠারো হাজার এবং কালীগঞ্জ উপজেলায় এক লক্ষ ছিয়ানব্বই হাজার। মহিলা ভোটারদের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গাগলারপড় উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বেলাল হোসেন জানিয়েছেন, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭৬০, তার মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ২০৩ জন।
লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর বলেন, সদর উপজেলা এবং কালীগঞ্জ উপজেলার মোট ১৭টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণে শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান রয়েছে।
এমএসএম / জামান
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি