ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সৌদি প্রবাসী সাংবাদিক এম ওয়াহিদুল ইসলামের ইন্তেকাল


সৌদি আরব প্রতিনিধি photo সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১১-২০২১ দুপুর ৪:৫২
সৌদি আরবের রিয়াদে কর্মরত প্রবাসী সাংবাদিক, কলামিস্ট ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব একুশে টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি এম ওয়াহিদুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন।
 
গত শনিবার (২৭ নভেম্বর ) সৌদি আরবের রিয়াদে স্থানীয় সময় রাত ১০টার দিকে আল-হায়াতে ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
 
মৃত্যুকালে সাংবাদিক এম ওয়াহিদুল ইসলামের বয়স হয়েছিলো ৬০ বছর। এম ওয়াহিদুল ইসলাম এর দেশের বাড়ি ঢাকা, মাতুয়েল, মোল্লা বাড়ি।  মৃত্যুকালে তার দুই কন্যা, এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন। 
 
তিনি হার্ট এটাকে আক্রান্ত হয়ে তাঁর আগের দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এম অহিদুল ইসলাম রিয়াদের সবচেয়ে প্রবীণ সাংবাদিক। রিয়াদ সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতার একজন। তিনি এক সময় রিয়াদ ডেইলি পত্রিকার অধীনে প্রতি সপ্তাহে একটি ‘বাংলা বিনোদন’ সাপ্লিমেন্ট বের করতেন। এছাড়া তিনি একুশে টেলিভিশন, কালের কণ্ঠ, বাংলা ট্রিবিউন, প্রবাস বাংলাসহ বিভিন্ন পত্রিকার রিয়াদ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
 
এই ছাড়াও তিনি প্রবাস বাংলা অনলাইন পত্রিকার প্রতিষ্ঠা করেছিলেন। রিয়াদ বাংলাদেশ দূতাবাসের অনেক পাবলিকেশনে তিনি জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন গুরুত্তপুর্ন দিবসে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করতেন।
 
এম ওয়াহিদুল ইসলাম একজন ভালো শিল্পী ও খুব ভালো গান করতেন। মুজিব বর্ষ উপলক্ষ্যে দূতাবাস চত্বরে স্থাপিত লোগো, বঙ্গবন্ধু কর্নার, বঙ্গবন্ধু মঞ্চ, বঙ্গবন্ধু ফোটো সিরিজ এর ডিজাইন করেছেন। তিনি দূতাবাসের প্রেস উইংকে বিভিন্ন পরামর্শ ও অনুষ্ঠান কভারেজ করে নানাভাবে সহায়তা করেছেন। 
 
এছাড়া সর্বশেষ তিনি রিয়াদে নজরুল একাডেমীর কার্যক্রম শুরু করেছিলেন। নজরুল একাডেমীর অধীনে তিনি মাননীয় পররাষ্ট্র মন্ত্রী মহোদয়কে নিয়ে করোনাকালীন একটি ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠান করেছেন। এছাড়া দূতাবাসে বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন। একসময় তিনি রিয়াদ প্রবাসীদের জন্য নিয়মিত ম্যাগাজিন পত্রিকা ‘রাইটার্স’ এর সম্পাদনা করতেন। তিনি বাচ্চাদের গান শেখাতেন ও ভালো গ্রাফিক্স ডিজাইন করতেন। 
 
এই গুণী মানুষের সাথে আমার অনেক ব্যক্তিগত স্মৃতি রয়েছে। তাঁর কথা চিরদিন মনে থাকবে। 
সৌদি আরবের রিয়াদে সাংবাদিকতা, সাহিত্য ও সাংস্কৃতিক জগতে তাঁর অবদান অপরিসীম। এই গুণী মানুষের মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানাই। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন। আমিন।
 
এদিকে সাংবাদিক এম ওয়াহিদুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, রিয়াদ সাংবাদিক ফোরাম, রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া ওয়েস্টার্ন সৌদি আরব। সৌদি প্রবাসী বাংলাদেশীদের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

এমএসএম / এমএসএম

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত

মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি

সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত