ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে শেখ হাসিনার ১৩তম কারামুক্তি দিবস পালিত


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২১ দুপুর ১:১৭

সারাদেশের ন্যায় ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ১৩তম কারামুক্তি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার (১১ জুন) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় এমপি শাওন বলেন, ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বারের অধিক সময় হত্যা করার চেষ্টা হয়েছে। তাকে কারাবন্দি করে রাখা হয়েছে। তবে তার আপসহীন মনোভাব ও দৃঢ় মনোবল এবং দেশপ্রেমের কারণে আজ বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বনেতাদের একজন হয়েছেন শেখ হাসিনা।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি মোখলেছুর রহমান, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, মেজবাহ উদ্দিন আরজু প্রমুখ।

উল্লেখ্য, ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত