ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে পোশাক কারখানায় ভয়াবহ আগুন


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ২:৫
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর জরুন এলাকায় রিপন নীটওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
 
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রিপন নীটওয়্যার কারখানার এক্সসোরিসের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুনের ব্যাপকতায় জয়দেবপুর, কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের আরো চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়‌। তবে কালো ধোঁয়া বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।
 
কারখানার শ্রমিকরা বলেন, পাঁচতলা কারখানার নিচতলায় ফেব্রিক্সের গুদামে হঠাৎ আগুন লাগে। পরে কারখানায় কর্মরত শ্রমিকরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হন। এ কারখানায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার