ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ৩:১৫

টাঙ্গাইলের কালিহাতীতে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান তোয়ার (১৩)। মঙ্গলবার (৩০ নভেম্বর) উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘনা ঘটে। নাসির উদ্দিন ও শায়লা বেগম দম্পতির বড় মেয়ে ছিল নিহত নুসরাত জাহান। তারা এলেঙ্গা শামসুল হক কলেজের সামনে একটি ভাড়া বাসায় দীর্ঘদিন যাবৎ বসবাস করে ‍আসছে। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ড্রেস পরা একটি মেয়ে ও একটি ছেলেকে রিকসায় এসে ধলাটেঙ্গর এলাকায় রেললাইনে বসে থাকতে দেখা যায়। সকাল ৯টা ১০ মিনিটের দিকে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মেয়েটি ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ছেলেটি একটু নিচে থাকায় প্রাণে রক্ষা পায়। পরে মেয়েটিকে রেখে ছেলেটি দ্রুত পালিয়ে যায়। নুসরাতের মোবাইল চেক করে দেখে যায়, সোহাগ আল হাসান জয় নামের একটি ছেলের সাথে সকালে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করে দেখা করার জন্য বের হয়।

এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম জানান, নুসরাত জাহান তোয়া তার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। সকালে পুলিশ এবং সাংবাদিকদের মাধ্যমে খবর পান সে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। আজ তার গণিত পরীক্ষা ছিল।

নুসরাতের মা শায়লা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, সকালে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বের হয় নুসরাত। এজন্য আমি আর আমার ছোট মেয়ে খানিকটা পথ এগিয়েও দিয়ে আসি। বান্ধবীর বাসা থেকে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল। কিন্তু ও রেললাইনে কিভাবে গেল বুঝতে পারছি না।

ঘারিন্দা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুস সবুর জানান, সকাল ৯টা ১০ মিনিটে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নুসরাত জাহান তোয়া নামে এক ছাত্রী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার