ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে বিমানের সঙ্গে গরুর ধাক্কা, অল্পের জন্য ৯৪ যাত্রীর রক্ষা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-১২-২০২১ দুপুর ১১:৩০

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়ের আশেপাশে চরা দুটি গরুর সঙ্গে বিমান বাংলাদেশের একটি বিমানের ডানায় ধাক্কা লেগে গরু দুটি মারা যায়। তবে বেঁচে যান বিমানের ৯৪ আরোহী। কক্সবাজার বিমানবন্দরে নিয়োজিত ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (ফ্লাইট নং- BG 434, Boeing) রানওয়ে ১৭ নং ডেল্টা পোস্টের সামনে দিয়ে উড্ডয়নের সময় বিমানের ডানদিকের ডানায় ধাক্কা লেগে দুইটি গরু ঘটনাস্থলেই মারা যায়। বিমানটি ৭টা ৫ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে বলে বিমানবন্দর সূত্রে জানা যায়।

এদিকে ওই বিমানটি সফলভাবে উড্ডয়নের পরপরই একই রানওয়ে দিয়ে নভোএয়ার ও ইউএস বাংলার আরো দুটি ফ্লাইট সফলভাবে উড্ডয়ন করে।

উল্লেখ্য, গরু দুটির প্রকৃত মালিক কে তা এখনো জানা যায়নি। উক্ত স্থানে ক্যাম্প পরিদর্শক ইন্সপেক্টর মনিরুজ্জামান ও সাব-ইন্সপেক্টর তাজউদ্দীন পরিদর্শন করেন। তারা বিমানবন্দরের নিরাপত্তার ঘাটতি সংক্রান্ত খোঁজখবর নেন। এ সময় রানওয়েতে আরো অনেক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার