গোয়ালন্দে মারপিট ও ভাংচুর মামলায় উপজেলা আ’লীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লাসহ (৪৫) চারজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) গভীর রাতে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার কো হয়। গত বছর গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার দেবগ্রাম ইউনিয়নে মারপিট ও ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি ছিলেন মোহাম্মদ আলী মোল্লা। তিনি গোয়ালন্দ পৌরসভার দেওয়ানপাড়ার মৃত আব্দুল মোল্লার ছেলে। ওই মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াছিন সরদারকেও (২০) পুলিশ গ্রেপ্তার করেছে। ইয়াছিন দেবগ্রাম ইউপির পূর্ব তেনাপচা গ্রামের খালেক সরদারের ছেলে।
এছাড়া পুলিশ মঙ্গলবার রাতে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরো দুজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- উপজেলার উত্তর দৌলতদিয়া ছিদ্দিক কাজীপাড়ার মৃত ছোহরাব গায়ানের ছেলে সহিদ গায়ান (২৮) ও দৌলতদিয়া হাতেম মণ্ডল পাড়ার মৃত জলিল বেপারীর ছেলে হালিম বেপারী (২৫)।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গত বছর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মো. মান্নান মোল্লা বাদী হয়ে ২০২০ সালের ১৫ মার্চ তার বাড়ি ভাংচুর ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে থানায় একটি মামলা (নং-১৩) দায়ের করেন। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লাসহ উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াছিন সরদারসহ মোট ৯ জনকে চিহিৃত এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।
ওসি আরো বলেন, ওই মামলায় আ’লীগ নেতা মোহাম্মদ আলী মোল্লা, ছাত্রলীগ নেতা ইয়াছিন সরদার আদালতের নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা হয়। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে প্রিজনভ্যানে করে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান