মানুষের কল্যাণে মানুষ সংস্থার পক্ষ থেকে মাদ্রাসার শিশুদের সাথে মধ্যাহ্নভোজ ও দোয়া
টাঙ্গাইলে মানবতার কল্যাণে অগ্রগামী সংগঠন ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার পক্ষ থেকে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের সাথে দোয়া ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন এলাকায় মুশুরিয়া আল মদিনাতুল উলুম নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় বুধবার (১ ডিসেম্বর) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সুমন মাহবুব খান।
এ সময় উপস্থিত ছিলেন- মুশুরিয়া আল মদিনাতুল উলুম নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক আমির হামজা মাস্টার, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন, মানুষের কল্যাণে মানুষ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ ফরহাদ আলী, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম, প্রচার সম্পাদক সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল), কোষাধ্যক্ষ শিউলি ইসলাম, সদস্য লিপি আক্তার, আব্দুল্লাহ মিয়া, রাশেদ ইমরান, আনোয়ারসহ অন্য সদস্যগণ।
মধ্যাহ্নভোজের পূর্বে আলোচনা সভায় ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে ভালোলাগে। এই ভালোলাগা থেকেই মানুষের কল্যাণে মানুষ সংস্থার যাত্রা শুরু হয়েছে। প্রতিটি ভালো কাজের জন্য অনুপ্রেরণা পাই আমার পরিবারের অভিভাবক আমার শ্বশুর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কবি বুলবুল খান মাহবুবের কাছ থেকে। আমার স্বামী সুমন খান মাহবুব আমার প্রতিটি কাজে উৎসাহ ও প্রেরণা জোগায়। আজকে আমার পিতার মৃত্যুবার্ষিকী, তাই মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে নিয়ে দোয়া ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied