টাঙ্গাইলে চার ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
টাঙ্গাইলে চার ক্লিনিক মালিককে সেবার মান বৃদ্ধি ও উন্নত পরিবেশ তৈরি করার লক্ষ্যে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ ডিসেম্বর) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুনের নেতৃত্বে শহরের শান্তিকুঞ্জ মোড়সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও চিকিৎসক না থাকায় শহরের মেরিন নার্সিং হোমকে ৩০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা, জয় ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ ৫০ হাজার টাকা, পাইলট হাসপাতালকে ২০ হাজার টাকা ও ইউনাইডেট ক্লিনিকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. শামীম হোসাইন চৌধুরীসহ সিভিল সার্জনের অফিসের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বলেন, বেসরকারি হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও উন্নত পরিবেশ তৈরি করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied