জুড়ীতে নিসচার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মৌলভীবাজারের জুড়ীতে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচার) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ ডিসেম্বর) শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফ সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সারোয়ার আহমেদ আসাদ এবং কার্যকরী সদস্য মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- নিসচা উপদেষ্টা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, পৃষ্ঠপোষক মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, পৃষ্ঠপোষক রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহ- সভাপতি লিটন রঞ্জন দত্ত, অর্থ সম্পাদক অমিত আল হাসান, প্রকাশনা সম্পাদক তাজুল ইসলাম, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক ফখরুল আবেদীন রুবেল, কার্যকরী সদস্য আবুল হোসেন খান, নুরুল ইসলাম নাহিদ, সাইফুজ্জামান শিপলু, আসুক মিয়া প্রমুখ।
২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিসচা জুড়ী উপজেলা শাখা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা, ট্রাফিক পুলিশের সাথে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জনসচেতনতামূলক ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় ইলিয়াস কাঞ্চন তার ফেসবুক থেকে এক লাইভে আসেন এবং সেখানে তিনি বলেন, যদিও আমাদের এই বছরে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী অনেক দু:খ জনক অধ্যায়ের মাধ্যমে শুরু করতে হচ্ছে। কারণ আপনারা জানেন যে, ২০১৮ সালে আমাদের দেশের ছাত্ররা রাস্তায় নেমেছিলো। আবার নতুন করে এই ছাত্ররা রাস্তায় নেমেছে। সড়ক দুর্ঘটনারোধ করার জন্য নিরাপদ সড়ক বাস্তাবায়ন করার জন্য ও পরিবহনের হাফ ভাড়া দাবি আদায়ের জন্য তারা রাস্তয়ে নেমেছে। ঠিক এই সময় আমাদের এই ২৮বছর পার করতে যাচ্ছি।
তিনি বলেন, ২৮ বছর আগে আমার স্ত্রী মারা যাবার পর এফডিসি থেকে প্রেসক্লাব পর্যন্ত একটি র্যালীর মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করেছিলাম। কিন্তু এই ২৮ বছরে আমরা যা চেয়েছিলাম, আমি আমার স্ত্রীকে হারিয়েছি আমিতো আমার স্ত্রীকে ফিরে পাবনা কিন্তু আমাদের সন্তানদের এই দেশের মানুষকেতো দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে পারব। আমাদের যে মুক্তিযোদ্ধারা যারা গাজি হয়েছেন তাদের অন্তত একটা নিরাপদ সড়ক দিতে পারব। ২৫বছর পাকিস্থানি শাসন আমল সহ্য করে আমরা স্বাধীন হতে পেরেছি। কিন্তু ২৮ বছর যুদ্ধ করে নিরাপদ সড়ক আমরা নিশ্চিত করতে পারিনি। ১লা ডিসেম্বর আমরা নিসচার যাত্রা শুরু করেছিলাম কারণ এই মাসটি হলো বিজয়ের মাস। এই বিজয়ের মাসে আমরা যেন আরেকটি বিজয় ছিনিয়ে আনতে পারি এই উদ্দেশ্যে।
কিন্তু অত্যন্ত দু:খের সাথে আজকে বলতে হচ্ছে এই ২৮ বছর পরেও ময়লার গাড়িতে ছাত্র মারা যাচ্ছে। এই দেশে সড়কের আইন যেটি ২০১৮সালে সংসদে পাশ হয়েছিলো। দীর্ঘদিন ধরে আমি আন্দোলন করছিলাম, সড়কে যেন শৃঙ্খলা ফিরে আসে এর জন্য একটি আইন এর দরকার ছিলো। সড়কে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সে যেন ন্যায় বিচার পায়। দেশে ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয়। এর জন্য একটি নতুন আইন চেয়েছিলাম। সে আইনটি ২০১৮সালে সংসদে পাশ হবার পর মাননীয় প্রধানমন্ত্রী ২০১৯ সালে ১লা নবেম্বর এটি বাস্তবায়ন হবার কথা থাকলেও আজও তা বাস্তাবায়ন হয়নি। এই পরিস্থিতিতে আমি বলব যে, আইনটি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন তা যেন অচিরেই বাস্তবায়ন করেন। এবং সড়ককে নিরাপদ করার জন্য আমরা সরকারকে যে সাজেশন দিয়েছি তা যেন বাস্তবায়ন করেন। দেশের মানুষকে যেন সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেন। তিনি সড়ক দুর্ঘটনারোধে সকলকে এগিয়ে এসে একসাথে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছরের এ আন্দোলনে নিসচার পালকে অনেক অর্জন এসেছে। নিঃসন্দেহে এসব সাফল্য নিসচাকে অনুপ্রাণিত করে। তবে কোনো প্রাপ্তিতেই নিসচা থেমে থাকেনি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিসচা শুরু থেকে একটি সময়োপযোগী আইনের দাবি জানিয়ে আসছিলো। পাশাপাশি শুধু আইন করলে হবেনা সড়কে আইন মানতে মানুষকে সচেতন করার ওপর জোর দেয় নিসচা। এজন্য ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণার দাবি জানায়। তাদের লক্ষ্য ছিল, নিরাপদ সড়কের জন্য একটি দিবসকে যদি রাষ্ট্রীয়ভাবে পালন করা যায় তা হলে জনগণের মাঝে এ বিষয়ে একটি সচেতনতা তৈরি হবে। সরকার নিসচা দাবিকে সম্মান জানিয়ে ২০১৭ সাল থেকে দিবসটির জাতীয় স্বীকৃতি দিয়েছে এবং দিনটি যথাযোগ্য মর্যাদায় সরকারিভাবে পালিত হচ্ছে। নিসচা বিশ্বাস করে, এতে নিরাপদ সড়ক আন্দোলন আরও জোরালো হয়েছে। তবে নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন নিয়ে শঙ্কিত রয়েছে এবং এই আইনটি বাস্তবায়নে জোর দাবি জানিয়েছে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied