এইচএসসি-সমমানের পরীক্ষা : লালমোহনে প্রথম দিনে বহিষ্কার ১, অনুপস্থিত ৫৭
ভোলার লালমোহনে এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ বছর উপজেলার দুটি ভেন্যুসহ ৫টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১ হাজার ৮৯১ পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৫৭ জন পরীক্ষার্থী। এরমধ্যে লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ কেন্দ্রে ৩ জন, সরকারি শাহবাজপুর কলেজ কেন্দ্রে ১ জন, বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২০ জন ও ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ৩৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম।
পরীক্ষার প্রথম দিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা সাংবাদিকদের জানান, সুশিক্ষিত ও মেধাবী জাতি গড়তে শিক্ষার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। উপজেলার প্রতিটি কেন্দ্রে নকলমুক্ত পরীক্ষা নিতে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলা প্রশাসন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied