সাপাহারে গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেলন
নওগাঁর সাপাহারে আম গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল ৩টায় সাপাহার প্রেসক্লাবে উপজেলার খঞ্জনপুর গ্রামের আবুল কালাম সরকার সম্মেলনে জানান, বুধবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আমার জমিতে রোপণকৃত আম গাছ কেটে ফেলা হচ্ছে। এ সময় বাগানের কাছাকাছি আসতেই মড় মড় শব্দ ভেসে আসে, আমি আরো কাছে চলে যাই এবং হাতে থাকা টর্চলাইট মারি। টর্চলাইটের আলোয় তিনজনকে চিনতে পারলেও বাকি দুজনকে চিনতে পারিনি। একজনকে দৌড়ে ধরতে গিয়ে আমি পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হই।
তিনি আরো জানান, যে তিনজনকে চিনতে পারি তারা হলোন- খঞ্জনপুর সরকার পাড়ার মৃত তাজিমদ্দীনের ছেলে সাখাওয়াত ও শাজাহান এবং মৃত সলেমানের ছেলে ফিলু হোসেন আমার রোপনকৃত এক বিঘা জমির ১৫০ টি আম গাছ কেটে ফেলেছে, এর মধ্যে ৩০টি আম গাছের বয়স ৩ বছর। এ ব্যাপারে রাতেই সাপাহার থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সাপাহার প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী সম্রাট, সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, সিনিয়র সাংবাদিক মফিজ উদ্দীন, সাদেক উদ্দীন, শরিফ তালুকদার, গোলাপ খন্দকার, সাইফুল ইসলাম রয়েল, নিখিল বর্মণ, সেলিম রেজা, রতন মালাকার, আবু বক্কর সিদ্দিক, নিলুফার ইয়াসমিন কনা প্রমুখ।
এ বিষয়ে কথা হলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
জামান / জামান
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক