ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

প্রতিবন্ধী দিবস উপলক্ষে কোনাবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৩-১২-২০২১ দুপুর ১:৪১

সারাদেশের ন্যায় গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায়  ৩০ তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে শতাধিক শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের নিয়ে র‍্যালী করেছে শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজ কল্যান সংস্থা নামে একটি সংগঠন। শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় কোনাবাড়ি জরুন কেয়া স্পিনিং এর সামনে থেকে র‍্যালীটি কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালী শেষে কোভিডত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে , শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক। ‍উপস্থিত ছিলেন- ৭নং ওয়ার্ড সচিব মো. মনির হোসেন, নির্বাহী সদস্য ডা. মো. সেলিম, ট্রাফিক সহকারী আরিফ সরকারসহ শ্রবণ ও বাকপ্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা। 

এসময় অত্র সংস্থার সাধারণ সম্পাদক  মোঃ জহিরুল ইসলাম (প্রতিবন্ধী) সরকারের কাছে  তাদের কয়েকটি দাবি তুলে ধরেন। তিনি বলেন, প্রতিবন্ধী ভাতা ৭৫০ থেকে মাসিক ৬ হাজার টাকা বরাদ্দ ও বাস্তবায়ন চাই। বয়স্কভাতা, বিধবা ভাতা বৃদ্ধির জন্য সঠিক পদক্ষেপ ও বাস্তবায়ন চাই। প্রতিবন্ধী ভাতার পাশাপাশি ছাত্রছাত্রীদের শতভাগ উপবৃত্তি বাস্তবায়ন চাই। প্রতিবন্ধীদের প্রশিক্ষণ, পূনার্বাসনসহ সকল বেসরকারি কর্মক্ষেত্রে গ্রহণযোগ্য বাস্তবায়ন চাই। এই সময় তাদের কথা সঞ্চালনা করেন (দোভাষী)মোমিনুর রহমান।

শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজ কল্যান সংস্থার সিনিয়র সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান বলেন, আমাদের সংগঠনে প্রায় ৫ শতাধিক শ্রবণ ও  প্রতিবন্ধী রয়েছে। আমরা সারা বছর তাদের নিয়ে বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। পাশাপাশি খেলাধুলা থেকে শুরু করে তাদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করছি। তারা সবাই মেধাবী ও পরিশ্রমী। 

উল্লেখ্য, এই এলকায় প্রায় ১ হাজার শ্রবণ ও বাক প্রতিবন্ধীরা বসবাস করেন। তারা সবাই স্থানীয় কেয়া কসমেটিকস লিঃ কোম্পানি চাকরি করে।

জামান / জামান

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ