ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩-১২-২০২১ দুপুর ৪:৪৭

টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগার এর আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস-২০২১ উপলক্ষে শুক্রবার (৩ ডিসেম্বর) টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের আনন্দ শীর্ষক এ অঙ্কন প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে  অনুষ্ঠিত হয়। এতে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭ থেকে ১২ বছর বয়সের অর্ধশতাধিক শিশু অংশগ্রহণ করে।

প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে ৩য় শ্রেণির শিক্ষার্থী ফওজিয়াহ্ হক জিনাত, দ্বিতীয় স্থান অধিকার করে ৫ম শ্রেণির শিক্ষার্থী শাহীন এবং তৃতীয় স্থান অধিকার করে ৫ম শ্রেণির শিক্ষার্থী আঁখি। পরে বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেককে বই ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বাদল। আরো ছিলেন- পাঠাগারের পাঠাগারের সভাপতি মো. খোদাবক্স মাষ্টার, সহ-সভাপতি মো. শাহজাহান ও অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় অন্যদের মধ্যে প্রতিযোগীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগানকে সামনে রেখে ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে প্রতিষ্ঠিত হয় ‘বাতিঘর আদর্শ পাঠাগার’।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার