পটুয়াখালী রাঙ্গাবালীর ভাসমান মান্তা সম্প্রদায় পেলো স্থায়ী ঠিকানা
পটুয়াখালী জেলাধীন রাংগাবালী উপজেলার ভাসমান মান্তা সম্প্রদায় পেল তাদের স্থায়ী ঠিকানা বাসস্থান। এ যেনো এক আজব জীবনের গল্প। জন্মের পর থেকে নৌকায় হয় তাদের বেরে ওঠা নৌকাতেই হয় তাদের বিয়ে ও সংসার। নৌকাতেই হয় তাদের মৃত্যু।সেই মৃত্যুর লাশ ভাসিয়ে দেয়া হয় নদী কিংবা সাগরে। যুগ যুগ ধরে এ রকম প্রতিকূল পরিবেশ ও বৈরী আবহাওয়ার সাথে সংগ্রাম করে নৌকায় বসবাস ও নদীতে মাছ ধরে জীবীকা নির্বাহ করছে এই মান্তা সম্প্রদায়। প্রতিনিয়ত যাযাবর জীবন-যাপন করে যাচ্ছে ভাসমান মান্তা সম্প্রদায়। পাচ্ছেন না উন্নতমানের শিক্ষা ব্যবস্থা, পাচ্ছেন না উন্নতমানের বাসস্থান, চিকিৎসা, সামাজিক মর্যাদা এভাবেই জীবন কেটে যাচ্ছে নদীতে থাকা ভাসমান মান্তা সম্প্রদায়।
এরই ধারা বাহিকতায় অবশেষে তাদের ভাগ্য পরিবর্তন হলো। এদিকে মুজিব শতবর্ষ উপলক্ষে দেয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার একটি লোকও ভূমিহীন ও গৃহহীন থাকবেনা এই প্রতিশ্রুতি যখন মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি উপজেলায় বাস্তবায়ন করলেন ঠিক তখনই রাংগাবালী উপজেলার এই ভাসমান মাম্তা সম্প্রদায়ের জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষে রাংগাবালী উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ মাশফাকুর রহমান সরেজমিনে তদন্ত করে তাদের স্থায়ী ঠিকানা প্রধানমন্ত্রীর দেয়া উপহার বাসস্থান নিশ্চিত করেন। রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে প্রথম পর্যায়ে বুড়া গৌরাঙ্গ নদীতে বসবাসরত ২৯ টি ভাসমান মান্তা পরিবারের জন্য দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর। প্রধানমন্ত্রীর দেয়া উপহার মুজিববর্ষের আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে ভাসমান মান্তা সম্প্রদায় খুব খুশি ও আনন্দিত।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’