ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জাওয়াদের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি শুরু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-১২-২০২১ দুপুর ১০:৫৭

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীতে হালকা বৃষ্টি হচ্ছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর বৃষ্টি শুরু হয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মাসুদ রানা জানান, সকাল থেকে পটুয়াখালীতে ট্রেস বৃষ্টি হয়েছে। সকাল ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড় জাওয়ায়েদ ৮৯৫ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে অবস্থা করছিল। এটি আরও উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। বৃষ্টির কারণে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। সকাল থেকে খেটে খাওয়া মানুষকে বেকায়দায় পড়তে হয়েছে।

 ‍এক রিকসাচালক বলেন, ‘আমাগো তো সম্পদ নাই। গরিব মানুষ। কাম না করলে ঘরে ভাত জুটবে না। তাই কষ্ট হলেও বের হইছি। হাত-শরীর ইতোমধ্যে বরফ হয়ে গেছে।’

মো. মাসুদ রানা বলেন, পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। তবে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার