পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাগরে ইলিশ না পেয়ে হতাশ জেলেরা
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে উপকূলের জেলেরা মাছ ধরা শুরু করছেন। কিন্তু জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। যে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে তা বিক্রি করে তেল খরচ বহন করাই দায় হয়ে পড়েছে। এ কারণে চরম হতাশায় রয়েছেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলের হাজার হাজার জেলে। দাদনে আনা ঋনের টাকা পরিশোধ ও সংসারের ব্যয়ভার বহন নিয়ে চিন্তিত জেলেরা।
জেলেদের দাবি, নিষেধাজ্ঞা চলাকালে তারা মাছ ধরা থেকে বিরত থাকলেও পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমারের জেলোরা বঙ্গোপসাগরে মাছ শিকার করেছে। এ কারণে সাগরে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশের দেখা মিলছে না।
জানা গেছে, ইলিশের নিরাপদ প্রজননদের লক্ষ্যে গত ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে সব ধরনের মাছ ধরা ও বাজারজাত করার ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। ২২ দিনের নিষেধাজ্ঞার পর অনেক বেশি পরিমাণ মাছ পাওয়ার আশায় দলে দলে সাগরে যান উপকূলের জেলেরা। কিন্তু সাগরে তেমন ইলিশ পাওয়া যাচ্ছে না। যা পাচ্ছেন তা বিক্রি করে তেল খরচ বহন করাই দায়।
রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের জেলেপল্লীতে গিয়ে দেখা যায়, শত শত মাছ ধরা ট্রলার ঘাটে নোঙর করা। জেলেরা কেউ ট্রলারে বসে আবার কেউবা বেড়িবাঁধের পাড়ে বসে ছেঁড়া জাল সেলাই ও নতুন জাল গুছিয়ে সময় অতিক্রম করছেন।
এ সময় জেলেরা জানান, ইলিশ না পাওয়ায় অনেক ট্রলার সমুদ্র থেকে ফিরে এসেছে। তাই সাগরে না গিয়ে ঘাটে নোঙর করে আছেন তারা।
চরমোন্তাজের জেলে মো. বশির খান ও মো. বেল্লাল খান জানান, আবহাওয়া অনুকূলে রয়েছে, তবুও সাগরে মাছ নেই। গত সপ্তাহে জাল ট্রলার নিয়ে সাগরে গেছি। তেল ও খাবার কেনার জন্য ২২ হাজার টাকা ব্যয় হয়েছে। কিন্তু মাছ বিক্রি করে পেয়েছি মাত্র ৭ হাজার টাকা। এত পরিমাণ টাকা ঘাটতি হলে ঋণের বোঝা দিন দিন বাড়তেই থাকবে। এজন্য সাগরে থেকে ফিরে আসার পর আর যাইনি। মাছ পড়া শুরু হলে আবার যাব।
একই এলাকার জেলে হাসান হাওলাদার জানান, সরকার ২২ দিনের অবরোধ দিয়েছিল। আমরা আইন মেনে মাছ ধরা থেকে বিরত ছিলাম। কিন্তু সেই সময়ে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় এসে মাছ শিকার করা অব্যাহত ছিল। এখন অবরোধ শেষ হয়েছে। আমরা সাগরে গিয়ে জাল ফেলি কিন্তু কাঙ্ক্ষিত মাছের দেখা মিলছে না। যা খরচ করে যাই তার থেকে কম পরিমাণ মাছ পেয়ে থাকি।
রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল জানান, নিষেধাজ্ঞা চলাকালে জেলেরা মাছ ধরা থেকে বিরত ছিলেন। তাই এখন সাগরে তুলনামূলকভাবে বেশি ইলিশ ধরা পড়ার কথা। আবহাওয়া অনুকূলে রয়েছে। আশা করছি কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা পড়বে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’