ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে খাবার বিতরণ


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৪-১২-২০২১ বিকাল ৫:৪১
ক্ষণিকের জন্য হলেও ক্ষুধার রাজ্য থেকে মুক্তি দিয়ে বিজয়ের আনন্দকে উপভোগ করার চেষ্টা করতে মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে খাবার বিতরণ করেছেন মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী পৌর শাখার নেতৃবৃন্দ। শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে মানবিক বাংলাদেশ সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মানবিক বন্ধু আদম তমিজি হকের পক্ষ থেকে রাজবাড়ীতে অসহায় ছিন্নমূল ও ১০০ জন অসহায় মানুষের মাঝে মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী পৌর শাখার আয়োজনে এ খাবার বিতরণ করা হয়।
 
এ সময় মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার ও সাধারণ সম্পাদক পিয়াস জামানের নেতৃত্বে উপস্থিত ছিলেন- মানবিক বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি শেখ মমিন, রাজবাড়ী পৌর শাখার সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সোহেল, রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি মো. পিয়াস শেখ, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, রাজবাড়ী পৌর শাখার ১ থেকে ৯নং ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক প্রমুখ।
 
এ সময় মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার বলেন, যাদের পেটে ক্ষুধা কিন্তু চক্ষুলজ্জা। কেবল যাদের খাবারটা প্রয়োজন তাদের মাঝে এ খাবার বিলিয়ে ক্ষণিকের জন্য হলেও কিছু অবহেলিত মানুষের ক্ষুধাকে জয় করতে পেরে আমরা আনন্দিত। যাদের সত্যিকারের প্রয়োজন, তাদের পাশে আমরা থাকতে চাই নিজেদের সবটুকু সাধ্য দিয়ে। দৈনিক একটা হলেও ভালো কাজ আমরা করব, এটাই আমাদের লক্ষ্য। মানবিক বাংলাদেশ সংগঠন মানুষের কল্যাণে কাজ করাই মূল লক্ষ্য। ভালো যে কোনো কাজের সাথেই সম্পৃক্ত সংগঠনটি শুধুমাত্র খাবার বিতরণই নয়, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র, মেধাবী ওঅসহায় শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব, দাফনকাজে সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে সংগঠনটি এবং ভবিষ্যতেও থাকবে ইনশা আল্লাহ। আমরা রাজবাড়ী পৌর শাখার পক্ষ থেকে আদম তমিজি হকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত