ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা রহমত উল্লাহ বদ্দির দাফন সম্পন্ন


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১১-৬-২০২১ রাত ৯:৪

স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বাংলাদেশ ছাত্রলীগের প্রার্থী হিসাবে ঝিনাইদহ কে সি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস এবং বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী ছাত্রনেতা, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর কমান্ডার, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কুড়ুলগাছির কৃতী সন্তান বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রহমত উল্লাহ বদ্দির দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ জুন) বাদ জুমা কুড়ুলগাছি দাখিল মাদ্রাসা প্রাঙ্ণেনে গার্ড অব অনারের (রাষ্ট্রীয় সম্মাননা) মাধ্যমে জানাজা শেষে কুড়ুলগাছি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ, জেলা পুলিশের একটি চৌকস টিম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক সফল মেয়র রিয়াজুল ইসলাম জোয়াদ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী। এই সময় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা শেষে গভীর শোক প্রকাশ করেন।

এদিকে, মরহুমের আত্মার প্রতি গভীর শোক প্রকাশ ও গভীর সমবেদনা জানিয়েছেন জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রহমত উল্লাহ বদ্দি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি ২ ছেলে ও নাতি-নাততিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমে বড় ছেলে সোহেল রানা কুয়েত প্রবাসী এবং বর্তমানে স্ত্রী-সন্তানসহ কুয়েতে অবস্থান করছেন। ছোট ছেলে মোহনা টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সাংবাদিক তুহিন রেজা। মরহুমের পিতার নাম মৃত আ. রহিম বক্স।

এদিকে, গতকাল রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুড়ুলগাছি এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ