ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা ও মাস্ক বিতরণ


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১২-৬-২০২১ রাত ১:৩

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন পরিষদের ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা, মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মেনে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুন) বিকেল ৫টায় চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ও আসন্ন আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রার্থী ইমরান আহমেদ। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস। তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকেই একসাথে কাজ করতে হবে। আবার সংক্রমণ বাড়া শুরু হয়েছে। এই সংক্রমণের হার যেন বৃদ্ধি না পায়, সেজন্য আমাদের করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন থাকতে হবে। মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি আরো বলেন, ইমরানকে দেখে আমি অবাক হচ্ছি। সে আপনাদের বিশেষ করে এই ইউনিয়নকে নিয়ে প্রচুর ভাবে। তাকে সুযোগ দিতে হবে। সে অনেক ভালো কিছু করবে।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরী জিপু। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। করোনাকালীন প্রধানমন্ত্রী বারবার আমাদের স্বাস্থ্যবিধি মানতে বলছেন। এই সময়ে তার কথা শুনে আমাদের আরো বেশি সতর্ক হতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে।

তিনি আরো বলেন, ইমরান আপনাদের কথা ভাবে। করোনার সময়েও সে আপনাদের বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছে। আপনাদের পাশে আছে। তরুণ বয়সী এই ছেলেটি আপনাদের হয়ে কাজ করতে চায়, তাকে সুযোগ দিতে হবে।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের যুগ্ম-সম্পাদক সুলতান মাহমুদ দীপন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল। 

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য হাসিবুল, মেহেদী, হাসিব, ইয়াসিন, রিফাত, চঞ্চল, অন্তর, রনি, পলাশ, রাজন, তামিম, রাজিব, মামুন, পরাগ, হাসান, রাসেল, জনি প্রমুখ।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ