ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাসায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-১২-২০২১ দুপুর ১:৩৮

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- সোলায়মান (৪২), তার স্ত্রী রিমা (৩১), তাদের ২ ছেলে মাহিত (১৩) ও আরোজ (৩)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের চারজনকে আমাদের এখানে আনা হয়।

তিনি ‍আরো বলেন, দগ্ধদের মধ্যে সোলায়মানের শরীরের ৯৫ শতাংশ, রিমার শরীরের ১৫ শতাংশ, মাহিতের শরীরের ১৬ শতাংশ এবং আরোজের শরীরের ৫ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে ভর্তি দেওয়া হয়েছে। শিশু আরোজ ৫ শতাংশ দগ্ধ হওয়ার তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সোলায়মানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেল এইচডিইউতে রেফার্ড করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার