ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

টানা বৃষ্টিতে গোয়ালন্দে ভোগান্তি


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৬-১২-২০২১ দুপুর ১:৪৪

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তারই ধারাবাহিকতায় রোববার (৫ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টি সোমবারও অব্যাহত রয়েছে গোয়ালন্দে। টানা বৃষ্টির কারণে গোয়ালন্দ বাজারসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম, ছোট ভাকলা, উজানচর ও পৌরসভার বিভিন্ন এলাকার ঘরবাড়িতে পানি ঢুকেছে, সড়কে জমেছে পানি। ভোগান্তিতে পড়েছেন উপজেলাবাসী। তবে বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কর্মস্থলে যাওয়া মানুষ। তেমনিভাবে বিপাকে পড়েছেন গোয়ালন্দের এইসএসসি পরীক্ষার্থীরা।

তবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু ফেরি ধীরগতিতে চলার কারণে দুই পারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী চালক ও পথচারীগণ।

আবহাওয়াবিদরা বলছেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো উত্তর, উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। গোয়ালন্দে এমনিভাবে টানা বৃষ্টি পড়লে নিম্নআয়ের মানুষ খুব দুর্ভোগে পড়বে বলে একাধিক সচেতন মহল জানিয়েছেন।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত