ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কচুয়ায় ১২ ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা


কচুয়া প্রতিনিধি photo কচুয়া প্রতিনিধি
প্রকাশিত: ৬-১২-২০২১ দুপুর ২:৪৫
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাঁদপুরের কচুয়া উপজেলায় ভোটগ্রহণ আগামী ৫ জানুয়ারি। কচুয়া উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রোববার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা। সভায় সভাপতিত্বে করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি জননত্রেী শেখ হাসিনা। 
 
কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন- সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার মিনু, পাথৈর ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল পারভেজ মিয়াজী, বিতারা ইউনিয়নে যুবলীগ নেতা রাজীব আহমেদ রাজু, পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল আহাদ, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আখতার হোসাইন, কচুয়া দক্ষিণ ইউনিয়নে আলী আজগর প্রধান, কাদলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, কড়ইয়া ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর, গোহট উত্তর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কবির হোসেন, গোহট দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন, আশ্রাফপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক শামীম।
 
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা যাচাই-বাছাই ১২ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ