লালমোহনে যাত্রীসহ সড়কের বাইরে হেলে পড়েছে বেপরোয়া গতির বাস
ভোলার লালমোহনে যাত্রীসহ সড়কের বাইরে হেলে পড়েছে বেপরোয়া গতির একটি বাস। এ ঘটনায় বাসের প্রায় ১০ যাত্রী আহত হন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের চন্দ্রারমার পোল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মিতা রানী, প্রিয়া রানী, কামাল, আরমান, সুজন, ফয়াসালসহ প্রায় ১০ যাত্রী আহত হন। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন তারা।
ফয়সাল, কামরুল, শাজাহানসহ বাসের কয়েকজন যাত্রী জানান, পথের আলো (নারায়ণগঞ্জ-ব ০২-০০৪১) নামের বাসযোগে চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন তারা। তবে পথিমধ্যে যাত্রী উঠানামা করতে গিয়ে সময় ক্ষেপণ করায় গন্তব্যে পৌঁছতে বেপরোয়া গতিতে চালাতে থাকে বাসের চালক। একদিকে খানাখন্দে ভরা সড়ক, অপরদিকে বেপরোয়া গতি, দুইয়ে মিলিয়ে নিয়ন্ত্রণহীন হয়ে সড়ক থেকে ছিটকে বাইরে হেলে পড়ে বাসটি।
বাসের স্টাফ সুজন জানায়, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে অতিক্রমের সুযোগ দিতে গিয়ে সড়কের পাশে বালির উপর উঠে যায় এবং সড়কের বাইরে গিয়ে হেলে পড়ে বাসটি। তবে বাসে থাকা কোনও যাত্রী গুরুতর আহত হয়নি বলেও জানায় বাস স্টাফ সুজন।
লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, এমন ঘটনার সংবাদ শুনেছি। তবে এ ঘটনায় বড় ধরনের কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied